অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মার্কিন-চীন সম্পর্ক এবং আমেরিকান সংস্থাগুলোর উদ্বেগ নিয়ে বেইজিংয়ে আলোচনায় বসছেন জ্যানেট ইয়েলেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই জুলাই ২০২৩ বিকাল ০৫:০১

remove_red_eye

৩১৪

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন শুক্রবার বেইজিংয়ে দিনব্যাপী এক  বৈঠকে যোগ দিয়েছেন।
উত্তেজনাপূর্ণ মার্কিন-চীন সম্পর্কের পাশাপাশি আমেরিকান ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উদ্বেগ এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি তার আলোচনার এজেন্ডায় রয়েছে।
ট্রেজারি প্রধান হিসেবে ইয়েলেনের চার দিনের প্রথম চীন সফরে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে স্থিতি বজায় রাখা এবং বৃহত্তর যোগাযোগের জন্য ভিত্তি স্থাপন করার প্রতি জোর দিচ্ছে ওয়াশিংটন।
সাম্প্রতিক বছরগুলোতে, ওয়াশিংটন এবং বেইজিং একে অপরের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ, মানবাধিকার এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে একে অন্যের ওপর বিধি নিষেধ আরোপ করে আসছে।
বৃহস্পতিবার একজন ট্রেজারি কর্মকর্তা সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র আগামী কয়েক দিনের মধ্যে সুনির্দিষ্ট নীতিগত অগ্রগতি আশা করে না, তবে এই অকপট এবং ফলপ্রসূ কথোপকথনে ভবিষ্যতে আলোচনার পথ প্রশস্ত করতে পারে।
কর্মকর্তা বলেন, শুক্রবার, ইয়েলেন গ্রেট হলে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে দেখা করার কথা রয়েছে, যেখানে তিনি অর্থনৈতিক  সম্পর্ক এবং উদ্বেগের বিষয়টি তুলবেন। একইসাথে সহযোগিতার সুযোগ খুঁজবেন।
তিনি তার প্রাক্তন প্রতিপক্ষ, প্রাক্তন ভাইস প্রিমিয়ার লিউ হে’র সাথে দেখা করবেন।
আমেরিকান চেম্বার অফ কমার্স আয়োজিত একটি অধিবেশনে ইয়েলেন চীনে আমেরিকান সংস্থাগুলোর প্রতিনিধিদেরও দেখতে পাবেন বলে আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র মনে করে, চীনের বাজারে প্রবেশের বাধা এবং মার্কিন সংস্থাগুলোকে লক্ষ্য করে ক্রিয়াকলাপ বন্ধ করে একটি ‘স্বাস্থ্যকর অর্থনৈতিক প্রতিযোগিতাই’ তাদের প্রত্যাশা।
বৃহস্পতিবার বেইজিং পৌঁছানোর পর এক টুইট বার্তায় ইয়েলেন জানিয়েছেন ,
এই সফর পারস্পরিক যোগাযোগ রক্ষা এবং ভুল বোঝাবুঝি এড়াতে একটি সুযোগ তৈরি করবে।

সুত্র বাসস

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের

গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের

আরও...