বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই জুলাই ২০২৩ বিকাল ০৫:০২
৩৩৫
নিউইয়র্কে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ডাবল-ডেকার বাসের সাথে দ্বিতীয় আরেকটি বাসের সংঘর্ষে অনেক যাত্রী আহত হয়েছে। এতে আহত কমপক্ষে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগের কর্মীরা এ কথা জানিয়েছেন।
নিউইয়র্ক ফায়ার সার্ভিসের উপ-প্রধান কেভিন মারফি বলেন, ম্যানহাটনের গ্রামারসি পার্ক এলাকার কাছে ফার্স্ট এভিনিউ বরাবর সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থলের ছবিতে খোলা ছাদের একটি ডাবল-ডেকার ট্যুর বাসকে নিউইয়র্ক সিটি পরিচালিত একটি বাসের পেছনে ধাক্কা খেতে দেখা যায়।
দমকল বিভাগের জরুরি চিকিৎসা সেবা শাখার উপ-প্রধান পল হপার বলেন, ‘দুটি বাসের সকল যাত্রীকে উদ্ধার করা হয়েছে।’
হপার আরো বলেন, ‘আমরা এরই মধ্যে ১৮ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে এসেছি। এদের কারো কোন প্রাণঘাতী আঘাত নেই।’
তিনি বলেন, দুটি গাড়ির আরো ৬৩ জন যাত্রীকে ঘটনাস্থলে চিকিৎসকের মূল্যায়নের আওতায় রাখা হয়েছিল।
হপার বলেন, এ দুর্ঘটনায় অনেকের শরীর কেটে যায়। আবার অনেকে ঘাড়ে ও মাথায় আঘাত পান এবং কয়েকজনের হাড়ে সন্দেহজনক ফাটল দেখা যায়।
আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সুত্র বাসস
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত