বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই মার্চ ২০২০ রাত ০২:৪৭
১০২৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলার চরফ্যাসন উপজেলার দক্ষিণে সমুদ্র মোহনার বিছিন্ন ঢালচর ইউনিয়ন। সেখানে প্রতিনিয়ত জলবায়ুর পরিবর্তন আর মেঘনার করাল গ্রাসে সর্বস্ব হারিয়ে প্রতিবছর উদ্বাস্তুু হচ্ছেন নদীর পারের হাজার হাজার মানুষ। ক্ষতবিক্ষত হয়ে পড়েছে উপকূলীয় দ্বীপ ইউনিয়ন ঢালচর। এখনকার মানুষ সরকারের সকল সুযোগ সুবিধা থেকেই যেন বঞ্চিত। বিছিন্ন তার কারনে এখানে শিশুরাও ভালো নেই। দুর্গম এলাকা হওয়ায় এখনকার অভিভাবকরা নিরাপত্তা হীনতার কারনে শিশুদের অল্প বয়সে বাল্যবিবাহ,শিশু শ্রম,শিশু নিয়োজিত, নিযার্তন এর স্বীকার,স্কুল থেকে ঝড়ে পড়া,নিরাপদ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। তাই শিশুদের ভবিষ্যৎ কথা চিন্তা করে দুর্গম ঢালচরের দুভোর্গের কথা শুনতে গেলেন জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ একটি প্রতিনিধি দল। বুধবার সকালে প্রতিনিধি দলের ৬ সদস্য টিমের সদস্যরা প্রথমে ঢালচর এর আনন্দ বাজার কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরে পশ্চিম ঢালচর মাধ্যমিক বিদ্যালয়,প্রাথমিক বিদ্যালয়,স্থানীয় সুশীল সমাজের নেতৃবিন্দর সাথে কমিউনিটি ডায়লগ,জবা কিশোরী ক্লাবের কিশোরী ক্লাব পরিদর্শন করেন। পাশাপাশি ইউনিসেফ এর সহযোগিতায় কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশু বিবাহ রোধ কর্মসূচি (আইইসিএম) এর বিভিন্ন প্রকল্পের বিভিন্ন বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তারা। এসময় প্রতিনিধি দলের সদস্যরা দুর্গম ঢালচরের দুভোর্গের কথা শুনতে তাদেও জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।
প্রতিনিধি দলে ছিলেন ইউনিসেফের বাংলাদেশে এর ডেপুটি রিপ্রেজেনটেটিভ ভীরা মেনডনকা,ইউনিসেফ এর জেন্ডার এন্ড ডেভলপমেন্ট স্পেশিয়ালিস্ট নওরিন খান, ইনোভেসন স্পেশিয়ালিস্ট মিকু ওয়াটানাবি,সিফরডি স্পেশালিস্ট তানিয়া সুলতানা,ওয়াস স্পেশিয়ালিস্ট চার্সটিন ক্লাথ,ডোনার রিলেশন স্পেশিয়ালিস্ট এলাকা কোর্টস গিল। এছাড়াও সঙ্গে ছিলেন ইউনিসেফ বরিশাল বিভাগীয় প্রধান এএইচ তৌফিক আহমেদ, ইউনিসেফেরর সিফরডি অফিসার সনজিত কুমার দাস, ইউনিসেফ প্লানিং এন্ড মনিটরিং অফিসার আল-মমিন,শিশু সুরক্ষা কর্মকর্তা মো: জামিল হোসেন, কোস্ট ট্রাস্ট এর সহকারী নির্বাহী পরিচালক সনৎ কুমার ভৌমিক,এডুকেশন অফিসার রুবাইয়া মঞ্জুর প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন এলজিসি প্রকল্পের ডিস্ট্রিক কো-অর্ডিনেটর আব্দুস সালাম,কোস্টট্রাস্টের আইইসিএম প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান, সহকারি প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ মজুমদার প্রমুখ।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক