অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

১৬ জুলাই ইন্টার মিয়র হয়ে মাঠে নামবেন মেসি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৪১

remove_red_eye

৩৮১

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে দলে ভিড়িয়ে এমনিতেই উজ্জীবিত হয়ে উঠেছে ইন্টার মিয়ামি। মেজর লিগ সকালের ক্লাবটি মেসিকে মাঠে নামানোর জন্য মুখিয়ে আছে। আগামী ২১ জুলাই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিরুদ্ধে মেসির মিয়ামির জার্সি গায়ে অভিষেক হবার কথা রয়েছে। তার আগে ১৬ জুলাই নিজেদের ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মেসিকে সমর্থকদের সাথে আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দিবে মিয়ামি। অনুষ্ঠানের নাম রাখা হয়েছে, ‘দ্য আনভেইল’।
ক্লাবের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি  গত মাসে পিএসজির সাথে দুই বছরের সম্পর্ক শেষ করে মিয়ামিতে যাবার ঘোষনা দেন। ডিসেম্বরে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা উপহার দেয়া মেসির সাথে এই ক্লাবের আরো যোগ দিয়েছেন তার সাবেক বার্সান সতীর্থ সার্জিও বুসকেটস। দুজনকেই একই অনুষ্ঠানের মাধ্যমে সকলের সামনে নিয়ে আসবে মিয়ামি।  
সম্প্রতি দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক বার্সেলোনা ও আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনোকে। 
মেজর লিগ সকার ও মেক্সিকান লিগের শীর্ষ কয়েকটি ক্লাবকে নিয়ে আয়োজিত নতুন টুর্নামেন্ট লিগস কাপের মাধ্যমে মেসির অভিষেক হতে যাচ্ছে। এখনো আনুষ্ঠানিক চুক্তিতে স্বাক্ষর করেননি মেসি। তাকে স্বাগত জানানোর দিনই চুক্তির আনুষ্ঠানিকতাও সম্পন্ন করার ইঙ্গিত রয়েছে।

সুত্র বাসস

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...