বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই মার্চ ২০২০ রাত ০২:৪৯
৯৮৭
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলা বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা সেন্টার বাজারে আগুনে ২০ দোকান পুড়ে ছাই হয়েছে। এঘটনাটি মঙ্গলবার দিবাগত রাত অনুমান ১২টার দিকে ঘটেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
সূত্রমতে জানা গেছে, বড়মানিকা ইউনিয়নের মেঘনার নদীর বেড়িবাধঁ এলাকায় সেন্টার বাজারে কামাল হোসেন এর চায়ের দোকানে বৈদ্যুৎতিক সট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুনের লেলিহানে মুহুর্র্তের মধ্যে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এবং এলাকাবাসী সহযোগিতায় দের ঘন্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রনে নেয়া হয়। এর আগেই ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করে বলেন, সেন্টার বাজারে আসার পথে ব্রীজ না থাকায় এবং যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারনে যথাযসময় ফায়ার সার্ভিস আসতে পারেনি। এজন্য তাদের ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। ক্ষতিগ্রস্তরা হলেন, কামাল চায়ের দোকান, জুয়েল তেল ও পেট্রোল, রুবেল ফাস্টফুড ও ষ্টেশনারী, মো: নুরনবী ফাস্টফুড ও কাপড়, কাদের ঘর মালিক, অজিউল্লাহ চায়ের দোকান, আবু মিয়া পানের পাইকার, বেলায়েত ঘর মালিক, মোস্তাফিজ ভূসা মাল, মো. বশির উল্ল্যাহ ফার্মেসী, মতিন চায়ের ষ্টাশনারী, রুহুল আমিন ঘর মালিক, মিন্টু পানের বেপারী, জাবেদ ফাস্টফুড, মুসলিম হাজারী ঘর মালিক, ফরিদ চায়ের দোকান, জেবল হক ঘর মালিক, ফারুক কাপড়ের দোকান এবং রুহুল আমিন ঘর মালিক।
এ ঘটনা শুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী, উপজেলা আ’লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, বোরহানউদ্দিন থানা অফিসার ইন-চার্জ ম. এনামুল হক।
এব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ ম. এনামুল হক জানান, প্রাথমিক ভাবে জানা গেছে কামালের চায়ের দোকানে বৈদি্যুতিক সর্ট সাকির্ট থেকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কর্মী এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হলেও ২০টি দোকান একে বারে পুড়ে ছাই হয়ে যায়।
এব্যাপারে উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী বলেন, ২০টি দোকান পুড়ে প্রায় ৭৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নামের তালিকা করা হচ্ছে। আমরা তাদের পুনবাসনের ব্যবস্থা করবো।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত