অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


বরিশালে ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৪৫

remove_red_eye

৪৪৬

“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, নতুন প্রজন্মকে উন্নত শিক্ষার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখার লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। নগরীর বান্দ রোড প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নিরলস ভাবে নির্মিত হচ্ছে এ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। এরইমধ্যে সর্বমোট প্রায় ৭১টি পাইল বসিয়ে ৬ তলা বিশিষ্ট স্কুল এন্ড কলেজ-এর একাডেমি ভবন, ৩টি ক্লাস রুম, টয়লেটসহ প্রায় ১ম তলার নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রায় ১ কোটি ৬০ লাখ ও দ্বিতীয় পর্যায়ে প্রায় ১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সর্বমোট প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা বরাদ্ধ দেয়া সম্পন্ন হয়েছে। 
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, ৬ তলা বিশিষ্ট কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রকল্পটি জেলা প্রশাসনের সহযোগিতায় জিওবি-এর অর্থ্যায়নে বাস্তবায়ন করছেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। সর্বমোট প্রায় ৯৪ শতাংশ জমি উপর নির্মাণ করা হচ্ছে এ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রকল্পটি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীন বাস্তবায়নাধীন প্রকল্পটি উদ্বোধন করা হয় ২০২১ সালে। জেলার মধ্যে একটি আদর্শ স্কুল এন্ড কলেজ হিসেবে গড়ে তুলতে মানসম্মত, আধুনিক শিক্ষার সকল প্রকার ব্যবস্থা রাখা হবে এ বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজটিতে।
এদিকে, অস্থায়ী ভিত্তিতে নগরীর বটতলা পরেশ সাগর মাঠ সংলগ্ন সরকারী একটি ভবনে বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষা কার্যক্রম ২০১৭ সাল থেকে পরিচালনা করা হচ্ছে।  ইতিমধ্যেই কালেক্টরেট স্কুল এন্ড কলেজটি শিক্ষার্থী ও অবিভাকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজটি বর্তমানে নার্সারী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ১৫’শ ৫০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ প্রফেসর খোন্দকার অলিউল ইসলাম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটির শতভাগ মাল্টিমিডিয়া (ইন্টারএকটিভ বোর্ড) ক্লাস রুমসহ সার্বিক একাডেমিক কার্যক্রম বরিশালবাসীকে আকৃষ্ট করেছে। কালেক্টরেট স্কুল এন্ড কলেজটি তার নিজস্ব ভবনে স্থানন্তর করা হলে স্কুল এন্ড কলেজটির শিক্ষা কার্যক্রম আরো বেশি হবে।
এ প্রসঙ্গে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (সার্কেল) নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম বলেন, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কমকর্তা-কর্মচারীগণ জেলার কালেক্টরেট স্কুল এন্ড কলেজসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের উন্নততর অবকাঠামো তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 
তিনি বলেন, জ্ঞানভিত্তিক তথ্যপ্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি (আইসিটি) এবং সংশিষ্ট অন্যান্য (গণিত, বিজ্ঞান ও ইংরেজি) সকল প্রকার শিক্ষা ব্যবস্থাকে যথাযথ গুরত্ব প্রদান করাই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাজ।

সুত্র বাসস





লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...