অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মি. নুডলস নিয়ে এলো কোরিয়ান কিমচি রামেন নুডলস

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই জুলাই ২০২৩ বিকাল ০৪:৫৩

remove_red_eye

৫৪৫

এশিয়ান ফুড লাভারদের কাছে জনপ্রিয় মজাদার স্বাদের কোরিয়ান কিমচি রামেন ইনস্ট্যান্ট নুডলস এখন পাওয়া যাচ্ছে দেশের বাজারে। জনপ্রিয় এ নুডলস নিজস্ব কারখানায় উৎপাদন ও বিপণন শুরু করেছে দেশের জনপ্রিয় নুডলস ব্র্যান্ড মি. নুডলস।

সম্প্রতি রাজধানীর বাড্ডায় মি. নুডলস-এর প্রধান কার্যালয়ের কোরিয়ান কিমচি নুডলসের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।

কোরিয়ান কিমচি নুডলস টক, ঝাল ও কোরিয়ান মসলার অসাধারণ কম্বিনেশনে তৈরি। দেশের বাজারে ৮ পিসের ফ্যামিলি প্যাকের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১৮০ টাকা। ডেইলি শপিংসহ বড় বড় সুপার স্টোর ও মুদি দোকানের পাশাপাশি ই-কমার্স সাইট অথবাডটকম থেকেও মি. নুডলসের কোরিয়ান কিমচি রামেন নুডলস পাওয়া যাবে।

অনুষ্ঠানে ইলিয়াছ মৃধা বলেন, ‘মি. নুডলস সব সময় বৈচিত্র্যময় ও বিশ্বের জনপ্রিয় সব রেসিপির নুডলস দেশের ভোক্তার হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। মানসম্মত পণ্য ও চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহের কারণে ভোক্তাদের ভালোবাসার একটি ব্র্যান্ড মি. নুডলস। আশা করছি, এটি ভোক্তাদের কাছে জনপ্রিয়তা পাবে।’

এ সময় উপস্থিত ছিলেন মি. নুডলস-এর নির্বাহী পরিচালক এ. কে. এম. মঈনুল ইসলাম মঈন, হেড অব মার্কেটিং তোষন পাল, হেড অব সেলস আব্দুল হালিম, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) আলিফ তালুকদার ও সাব-অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার জাহিদ হাসান।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...