অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মৌসুমের শেষে ফুটবলকে বিদায় জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের নারী ফুটবল তারকা র‌্যাপিনো

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই জুলাই ২০২৩ বিকাল ০৫:০১

remove_red_eye

৩৪৯

মৌসুমের শেষে ফুটবল থেকে অবসরের ঘোষনা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নারী জাতীয় ফুটবল দলের তারকা মেগান র‌্যাপিনো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এই বার্তা দিয়েছেন।
৩৮ বছর বয়সী র‌্যাপিনো লিখেছেন, ‘গভীর শান্তি এবং কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি যে আমি সিদ্ধান্ত নিয়েছি সুন্দর এই খেলাটির এটাই আমার শেষ মৌসুম। কখনই কল্পনা করিনি যে ফুটবল আমাকে এভাবে রূপ দিবে, আমার জীবনকে চিরতরে বদল দিবে।’
দুইবারের বিশ^কাপ জয়ী এই তারকা আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বিশ^কাপেও যুক্তরাষ্ট্র দলে আছেন। বর্তমানে র‌্যাপিনো সিটলের ক্লাব ওএল রেইনের হয়ে ন্যাশনাল উইমেন’স সকার লিগে (এনডব্লিউএসএল) খেলছেন। এই লিগটি নভেম্বরে শেষ হবে। 
দীর্ঘ ১৭ বছর তিনি জাতীয় দলের জার্সিতে যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেছেন। এ সময়ের মধ্যে খেলেছেন ১৯৯টি আন্তর্জাতিক ম্যাচ। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে স্বর্ণ পদকও জয় করেছেন। ২০১৯ সালে জিতেছেন ফিফা বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার। 
২০১২ সালে তিনি সমকামী হিসেবে প্রকাশ্যে এসেছিলেন। এলজিবিটিকিউ+ অধিকার, জাতিগত বৈষম্য এবং লিঙ্গ ও বেতন সমতাসহ সামাজিক বিষয়গুলোতে তিনি হাই-প্রোফাইল প্রচারক হিসেবে পরিচিত ছিলেন। যুক্তরাষ্ট্রের নারী দলের সম বেতনের ইস্যুতে তিনি সামনে থেকে সবাইকে নেতৃত্ব দিয়েছেন। ২০২১ সালে শেষ পর্যন্ত আইন করে নারী দলকে পুরুষ দলের সমান বেতন দিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। 
র‌্যাপিনো বলেছেন, ‘অসাধারণ একটি ক্যারিয়ার শেষ করতে পেরে  আমি  সন্তুষ্ট। এই খেলাটি আমাকে বিশ^ব্যপী পরিচয় এনে দিয়েছে। একইসাথে অসাধারন কিছু মানুষের সাথে পরিচয়ের উপলক্ষ্য করে দিয়েছে। এতটা দীর্ঘ সময় খেলতে পারাটাও সৌভাগ্যের। যতটা সাফল্য এসেছে তা কল্পনা করিনি। যাবার আগে এমন একটি প্রজন্মকে সামনে রেখে যাচ্ছি যারা ফুটবলে নিজেদের এতটা সাফল্য কখনই আশা করেনি। এটাই আমার শেষ বিশ^কাপ, শেষ এনডব্লিউএসএল মৌসুম। নিজের দল থেকে অবসরে যাওয়াটাও বিশেষ কিছু।’
গত বছর জুলাই মাসে তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান পেয়েছিলেন। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন র‌্যাপিনোকে স্বাধীনতা রাষ্ট্রপতি পদক প্রদান করেন। প্রথম ফুটবলার হিসেবে র‌্যাপিনো এই পদক অর্জণ করেছিলেন। এর আগে মাত্র পাঁচজন নারী ক্রীড়াবিদ ও কোচ এই পদক লাভ করেছেন। 
নিজ দেশের ঘরোয়া লিগেই ক্যারিয়ারের বেশীরভাগ সময় কাটিয়েছেন এই ক্যালিফোর্নিয়ান। তবে ২০১১ সালে অস্ট্রেলিয়ায় ডব্লিউ-লিগে সিডনি এফসিতে খেলতে সংক্ষিপ্ত সময়ের জন্য গিয়েছিলেন। দুই বছর পর ফরাসি ক্লাব লিঁওতে খেলার ডাক পান। তার দল ঐ সময় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছিল। 
২০১৯ ফ্রান্স বিশ^কাপে ফাইনালে নেদারল্যান্ডের বিরুদ্ধে ২-০ গোলের জয়ের ম্যাচটিতে তিনি গোল করেছিলেন। ফাইনালে তিনি ম্যাচ সেরার পুরস্কার পান। ঐ আসরে সর্বোচ্চ গোলের জন্য গোল্ডেন বুট ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য গোল্ডেন বল ট্রফি লাভ করেন।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...