অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মার্চ ২০২০ রাত ০৯:৫৬

remove_red_eye

৭৯৮

বাংলার কন্ঠ প্রতিবেদক :: ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামে বাক প্রতিবন্ধী এক সন্তানের জননী স্বামী পরিত্যাক্তাকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। তাকে বুধবার রাতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবরে পেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ ওই প্রতিবন্ধি ও তার স্বজনদের কাছ থেকে প্রাথমিক তথ্য ও স্বাক্ষ্য গ্রহণ করেছেন।

ধর্ষিতার পরিবারের সদস্যরা জানান, ভোলার রাজাপুর কন্দকপুর গ্রামের স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী তার মায়ের ঘরে একা বসবাস করেন। ওই নারীর মা মেয়ের সন্তানকে নিয়ে গত তিন মাস ধরে অন্যত্র ঢাকায় ছিলেন। এই সুযোগে এলাকার বখাটে যুবক ফারুক ও আবুল মাল ওই বাক প্রতিবন্ধীকে নারীকে ধর্ষণ করে। এর পর ওই নারী অন্ত:সত্বা হয়ে পড়লে গত মঙ্গলবার রাতে তার বাড়ি গিয়ে সন্তান নষ্ট করার চেষ্টা করেন। এর পর বাকপ্রতিবন্ধী অসুস্থ্য হয়ে পড়লে তাকে বুধবার রাতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোলা হাসপাতালের চিকিৎসক জানান, তারা ওই নারীর মেডিকেল পরীক্ষা করেছেন।
 
ভোলা সদর হাসপাতালের সহকারি সার্জন ডা: রচিতা দাস জানান, ধষিতা নারীর ম্যাডিকেল পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে। এ প্রতিবেদন পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

এব্যাপারে ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদও উপজেলার রাজাপুরে স্বামী পরিত্যাক্তা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...