অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মার্চ ২০২০ রাত ১০:১৩

remove_red_eye

৭৭৭

বাংলার কন্ঠ প্রতিবেদক ॥ বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সদস্য ও কুড়িগ্রাম জেলা জজ আদালতের সেরেস্তাদার মো. ইউনুছ আলী খন্দকারের উপর অমানবিক পুলিশী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ভোলা জেলা বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন। বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে ভোলা দায়রা ও জজ আদালতের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। এতে ভোলা জেলা দায়রা ও জজ আদালতের প্রায় দুই শতাধিক কর্মাচরী উপস্থিত ছিলেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন, ভোলা জেলা সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার মীর ইকবাল, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম ও মো. আমজাদ হোসেন প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তারা মো. ইউনুছ আলী খন্দকারের উপর পরিকল্পিত পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, গত মাসের ২১ তারিখে রাতে কুড়িগ্রাম জেলা জজ আদালতের সেরেস্তোদার মো. ইউনুছ আলী খন্দকারকে কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজুর রহমান, ওসি তদন্ত রাজু আহমেদের নেতৃত্বে এসআই রমজান ও কাইয়ুম হত্যার উদ্দেশ্যে নিজ বাসা থেকে ডেকে নিয়ে অমানবিক নির্যাতন করে। আমরা মনে করি পুলিশ জনগনের বন্ধু। কিন্তু কিছু উগ্রবাদী পুলিশ সদস্য বিচার বিভাগের সাথে পুলিশের দীর্ঘ দিনের সুসম্পর্ক নষ্ট করতে এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করি। আমরা উক্ত ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযুক্ত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

এ ঘটনার উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত তাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি অব্যহত থাকবে বলেও জানান বক্তারা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...