অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

এ যেন এক অচেনা শাহরুখ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই জুলাই ২০২৩ বিকাল ০৫:৪৫

remove_red_eye

৪৫০

বলিউডের বাদশাকে যেন চেনা যাচ্ছে না। তাকে দেখে সবাই বলছেন, এ কোন শাহরুখ! কখনো টাক মাথায়, কখনো মুখের অর্ধেক বীভৎসভাবে পোড়া, কখনো আবার নজরকাড়া অ্যাকশন হিরো অথবা গানের ছন্দে পা মিলিয়ে হেঁটে আসার চেনা ভঙ্গি। ২ মিনিট ১৩ সেকেন্ডের ট্রেলার দেখতে দেখতে বারে বারে দর্শকের মনে হবেই। এ কোন শাহরুখ!

আজ মুক্তি পেল ‘জওয়ান’-এর প্রি-ট্রেলার। আর সেখানে দেখা মিলল কেবল শাহরুখ নয়, সব চরিত্রের ঝলকই। দেখা গেল নয়নতারা, বিজয় সেতুপতি, সান্যা মালহোত্র ও দীপিকা পাড়ুকোনের লুক। নজর কাড়ল দীপিকার শাড়ি পড়ে অ্যাকশনের ঝলক।

সোশ্যাল মিডিয়ায় যে ঝলক শেয়ার হয়েছে। সেখানে ভিন্ন ভিন্ন লুকে দেখা যাচ্ছে শাহরুখকে। কিন্তু তার পরিচয়, তা ধোঁয়াশাতেই। এমনকি তিনি ‘পাপ না পূণ্য’, হিরো না ভিলেন, ধোঁয়াশা বজায় রাখা হলো সেটা নিয়েও। হিন্দি, তামিল ও তেলুগুতে ‘জওয়ান’ সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ৭ সেপ্টেম্বর।

সকল বলিউডপ্রেমীই জানেন, শাহরুখ খানের ছোঁয়ায় জাদু আছে। যে সিনেমাই তিনি হাতে নেন, তাই সোনা ফলায় বক্স অফিসে। ‘পাঠান’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর সেই ভাবনা আরও পোক্ত হয়েছে প্রযোজকদের। আর সেই নিরিখে আগামী দুটি সিনেমা (‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’) চাহিদা যে আকাশ ছোঁয়া হবে তা বলাই বাহুল্য।

অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা ‘জওয়ান’-এর পরিচালনা করেছেন দক্ষিণী পরিচালক অ্যাটলি। শাহরুখ খানের সঙ্গে এ সিনেমাতে দেখা যাবে লেডি সুপারস্টার নয়নতারাকে। তাছাড়াও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মলহোত্রা, সুনীল গ্রোভার, প্রিয়মণি। তবে এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে এ সিনেমাতে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত, থালাপতি বিজয়। ৭ সেপ্টেম্বর এ সিনেমা মুক্তি পাবে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...