অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


সেপ্টেম্বরে আসছে ২ জোড়া সিনেমা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই জুলাই ২০২৩ বিকাল ০৫:৪৭

remove_red_eye

৪৫০

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ৫টি সিনেমায় ভালো ব্যবসা করছে। তার মধ্যে সুপারস্টার শাকিব খান ও প্রথমবারে মতো বড় পর্দায় অভিষেক ছোট পর্দার অভিনেতা আফরান নিশোর সিনেমা ঈদের দিন থেকে প্রেক্ষাগৃহ হাউজফুল যাচ্ছে বলে জানান প্রেক্ষাগৃহ সংশ্লিষ্টরা। এরমধ্যে জানা গেছে, আসছে সেপ্টেম্বরে ২ জোড়া, অর্থাৎ ৪টি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

এরমধ্যে দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ধাঁচের ‘অন্তর্জাল’ সিনেমা আছে। একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করেও মুক্তি না পাওয়া এই সিনেমাটি অবেশষে মুক্তি পেতে যাচ্ছে ৮ সেপ্টেম্বর। সিনেমাটির নির্মাতা দীপংকর দীপন এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করছেন। ইন্টারনেটের রহস্যময় দুনিয়ার জাল আর চাল নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল।

‘অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

একদশক ধরে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম তার নতুন সিনেমা ‘কাজল রেখা’র পরিকল্পনা করেছিলেন। এবার সেই পরিকল্পনা আলোর মুখ দেখতে যাচ্ছে। সেপ্টেম্বর মাসে সিনেমাটি দর্শকরা প্রেক্ষাগৃহে দেখতে পাবেন।

শনিবার (৮ জুলাই) নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কাজল রেখা’ সিনেমাটির এখন প্রি-প্রোডাকশনের কাজ চলমান। সেপ্টেম্বরে সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখা যাবে। যদি কোনো রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।

গিয়াস উদ্দিন সেলিম জানান, মৈমনসিংহ গীতিকার সংকলনগ্রন্থ (বাংলা সাহিত্যের অন্যতম আদি নির্দশন) থেকে কাজল রেখার যে পালা আছে, সেখান থেকেই সিনেমার গল্প নেওয়া হয়েছে। সিনেমার গল্পের জন্য ৫০০ বছর আগেরকার সময়ে ফিরে যেতে হয়েছে। সেই সময়ের লোকেশান, আবহসহ সবকিছু তৈরি করতে হয়েছে।

‘কাজল রেখা’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক শরিফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী। এ ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ আরও অনেকে।

মানব পাচারের গল্পে নির্মিত হয়েছে সিনেমা ‘জলরঙ’। সরকারি অনুদানে এটি নির্মাণ করছেন অপূর্ব রানা। ২০২০-২১ অর্থবছরে অনুদান পেয়েছে সিনেমাটি। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক সাইমন সাদিক। জেলে চরিত্রে দেখা যাবে তাকে। এ সিনেমায় সাইমনের বিপরীতে অভিনয় করবেন নবাগত নায়িকা উষ্ণ হককে। সেপ্টেম্বর মাসে সিনেমাটি দর্শকরা প্রেক্ষাগৃহে দেখতে পাবেন।

নির্মাতা অপূর্ব রানা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সব ঠিক থাকলে দর্শক সেপ্টেম্বরে সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখতে পারবে।

তরুণ চলচ্চিত্র নির্মাতা রাশিদ পলাশ। তার নির্মিত প্রথম সিনেমা ‘পদ্মাপুরাণ’ দিয়ে বাজিমাত করেছেন। দেশীয় চলচ্চিত্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১’ তিন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। এর দ্বিতীয় সিনেমা ‘ময়ূরাক্ষী’সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি সেপ্টেম্বর মাসের শেষ সাপ্তাহে মুক্তি পাবে।

শনিবার (৮ জুলাই) নির্মাতা রাশিদ পলাশ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলা সিনেমার গণ জোয়ার চলছে সেই জোয়ারে আমার দ্বিতীয় সিনেমা ‘ময়ূরাক্ষী’ দিতে চাই। সব কাজ গুছানো হয়েছে। কয়েক দিনের মধ্যে প্রচারণায় চলে যাবে।

সাংবাদিক ও চিত্রনাট্যকার গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিনেমাটি প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি, সুদীপ বিশ্বাস দ্বীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, দীপক সুমন, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকেই।

সুত্র জাগো

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...