অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

শাকিবের ‘প্রিয়তমা’ আরও ৯ দেশে মুক্তি পাচ্ছে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই জুলাই ২০২৩ বিকাল ০৫:৪৮

remove_red_eye

৪১২

যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির পর আরও নয় দেশে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। এবার ঈদে মুক্তি পেয়েছে। সিনেমাটি দর্শকরা বেশ পছন্দ করছেন। রোববার (৯ জুলাই) রাতে সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য প্রকাশ করেছেন।

নির্মাতা হিমেল আশরাফ তার পোস্টে লিখেছেন, আমেরিকা কানাডার পর প্রিয়তমা আসছে অস্ট্রেলিয়া, দুবাই, সৌদি আরব, আবু ধাবি, বাহরাইন, কাতার, ওমান, মালয়শিয়া, ভারত ও সুইডেনে। আরও দেশে কথা হচ্ছে। আজ ঈদের ১১তম দিন, অফিস ডে, তাও বেশিরভাগ সিঙ্গেল স্ক্রিনের ইভেনিং শো হাউজফুল। গতকাল (৮ জুলাই) স্টারসিনেপ্লেক্সে ২৩টি শো প্রচার হয় যার প্রায় সব শো হাউজফুল ছিল।

তিনি আরও লিখেছেন, ভোলার চর ফ্যাশন থেকে নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স, সব জায়গায়ই প্রিয়তমার হয়ে কথা বলছে দর্শক। কারণ ‘প্রিয়তমা’ সাধারণ দর্শকের সিনেমা। তারাই ‘প্রিয়তমা’ দেখছে, প্রচার করছে, সামনে এগিয়ে নিচ্ছে। ঈদের সব সিনেমা ভালো ব্যবসা করছে, আরও করুক। কেউ কারও ব্যবসা নিতে পারে না। যার যেটা প্রাপ্য সে সেটা পাবে। পাচ্ছে।

সারাদেশে ১০৭ টি সিনেমা হলে মুক্তি পাওয়া এ সিনেমাটি মুক্তির ৭ দিনের মাথাতেই দর্শক চাহিদার কারণে ৩১৫০টিরও বেশি শো দেখানো হয়েছে হলগুলোতে। দর্শকদের উপচেপড়া ভিড়ে ১০ কোটি ৩০ লাখ টাকা করেছে ‘প্রিয়তমা’।

এবারের ঈদুল আজহায় ৫টি বাংলা সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর মধ্যে প্রথম থেকেই আলোচিত ছিল শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...