বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই জুলাই ২০২৩ বিকাল ০৫:৫০
৩৩৬
ভারতের উত্তরাঞ্চলে প্রবল মৌসুমী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। বিগত কয়েক দশকের মধ্যে নয়াদিল্লিতে এটি ছিল সবচেয়ে বেশি বৃষ্টিপাতের ঘটনা। রোববার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
গণমাধ্যমের খবরে বলা হয়, ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা হাঁটু পানিতে তলিয়ে গেছে। বিগত ৪০ বছরের মধ্যে জুলাই মাসে একদিনে এটি ছিল সর্বোচ্চ বৃষ্টিপাত।
খবরে বলা হয়, কমপক্ষে আরো একদিনের ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় কর্তৃপক্ষ সোমবার নয়াদিল্লির স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) পরিবেশিত খবরে বলা হয়, ভারতের উত্তরাঞ্চলীয় ছয়টি রাজ্যে এমন প্রাকৃতিক দুর্যোগে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ওমকার শর্মা এএফপি’কে জানিয়েছেন, এ দুর্যোগে পার্বত্য রাজ্য গুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কেবলমাত্র হিমাচল প্রদেশে ছয়জন প্রাণ হারিয়েছে। সেখানে ভূমিধসে প্রায় ৭শ’টি রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
এদিকে ভারতের আবহাওয়া বিভাগ আসন্ন দিনগুলোতে দেশটির উত্তরাঞ্চলের বড় অংশজুড়ে আরো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।
সরকারি উপাত্তে দেখা যায়, জুলাই মাসের প্রথম সপ্তাহে সারাদেশে মৌসুমী বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে প্রায় দুই শতাংশ বেশি হয়েছে।ৎ
সুত্র বাসস
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের
হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ
বিরোধী দল মেঠো বক্তৃতায় অনেক অভিযোগ করতেই পারে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত