অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

শারীরিক উপস্থিতির মাধ্যমে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে : দক্ষিণ আফ্রিকা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই জুলাই ২০২৩ বিকাল ০৫:৫৩

remove_red_eye

৩৬০

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও ব্রিকস শীর্ষ সম্মেলন আগামী মাসে অনুষ্ঠিত হবে। এতে প্রতিনিধিরা শারীরিকভাবেই উপস্থিত থাকবেন।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা রোববার সাংবাদিকদের এ কথা বলেছেন। খবর এএফপি’র।
এই শীর্ষ সম্মেলনে পুতিনও আমন্ত্রিত। তবে তিনি যোগ দেবেন কি-না সে সম্পর্কে রামাফোসা কিছু বলেননি।
রাশিয়া অবৈধভাবে ইউক্রেনীয় শিশুদের বিতাড়িত করেছে এই অভিযোগে আর্ন্তজাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
রামাফোসা বলেন, ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রস্তুতি চলছে। আমরা আমাদের আলোচ্য সূচি চূড়ান্ত করছি।
তিনি আরো বলেন, প্রায় তিন বছর শারীরিক উপস্থিতিতে আমাদের কোন সম্মেলন অনুষ্ঠিত হয়নি। তাই ব্রিকস শীর্ষ সম্মেলন এবারে ভার্চুয়ালি নয়, সশরীরে হবে।
এদিকে আইসিসি’র সদস্য হওয়ায় আশা করা হচ্ছে দক্ষিণ আফ্রিকায় পা রাখার সাথে সাথেই পুতিনকে গ্রেফতার করা হবে। যদিও বর্ণবাদ বিরোধী লড়াইয়ের সময় থেকেই ক্রেমলিনের সাথে প্রিটোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই পুতিনকে গ্রেফতারে প্রিটোরিয়ার কূটনৈতিক দ্বিধা থাকবে বলেই মনে করা হচ্ছে।
এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন রয়েছে পুতিনকে গ্রেফতারের অবস্থান এড়িয়ে চলতে দক্ষিণ আফ্রিকা চীনের সাথে আলোচনার বিষয়টি বিবেচনা করছে।
ব্রিকসের বর্তমান সভাপতি দক্ষিণ আফ্রিকা। এতে আরো রয়েছে ব্রাজিল, ভারত, রাশিয়া ও চীন।
ইউরোপীয় নেতৃত্বাধীন বৈশি^ক শাসন কাঠামোকে এবং প্রভাবশালী যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানানোই্ ব্রিকস গঠনের মূল লক্ষ্য।

সুত্র বাসস

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের

গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের

আরও...