অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


তজুমদ্দিনে ট্যাব ও অনুদানের চেক  বিতরণ করলেন এমপি শাওন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৫৮

remove_red_eye

৩৯৫

তজুমদ্দিন প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যেগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গঠনের লক্ষ্যে ১৭টি বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১১৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়। সোমবার  (১০জুলাই) বিকাল ৫ ঘটিকায় উপজেলা আধুনিক অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রীর এসব উপহার তুলে দেন। এসময় এমপি শাওন বলেন, আমাদের বর্তমান প্রজন্ম যারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে  আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে।  আমাদের শিক্ষার্থীরা যেন বিশ্বমানের শিক্ষা পেয়ে সুনাগরিক হতে পারে সেই ভাবেই তাদের গড়ে তুলতে হবে। যাতে তারা উন্নত বিশ্বের  সঙ্গে শুধু তাল মিলিয়েই চলা নয়, উন্নত প্রযুক্তিটাও যেন আয়ত্ব করতে পারে। এছাড়াও সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা  সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত চেক বিতরণ করা হয়েছে তজুমদ্দিনে। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগীর মধ্যে এই চেক বিতরণ করা হয়। তজুমদ্দিন  উপজেলা সমাজসেবা কার্যালয়ের সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ৯ লক্ষ টাকার চেকের সুরক্ষা ট্রাস্টের আওতায়  উপজেলার  ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১৮ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদাণ করা হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ন সম্পাদক হেলাল উদ্দিন সুমন, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার,মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম শীলা,সবাজসেবা অফিসার মো: ছিদ্দিকুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) মোঃ হোসেন, বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দসহ আওয়ামিলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।




আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...