অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে পৈত্রিক সম্পত্তিতে ঘর উত্তলনে বাঁধা , হামলায় আহত-৬

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই মার্চ ২০২০ রাত ০২:২৮

remove_red_eye

৭৭৯

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের ৬নং ওয়াডের্র গওহর আলি হাওলাদার বাড়িতে পৈত্রিক সম্পত্তিতে ঘর উত্তলনকে কেন্দ্র করে একই এলাকার হোসেন আলি বাহিনির হামলায় মা ছেলেসহ ৫জন আহত হয়েছেন। আহতরা হলেন, আবুবকরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত ফারুক হাওলাদারের স্ত্রী রোকেয়া বেগম (৫০) তার ছেলে মোঃ ইউসুফ(২৬),মোঃ শরিফ(২১),মোঃ হানিফ(২৫) মোঃ আরিফ(১৮)সহ মোঃ ইসমাইল (৩৫)পিতা মোঃ শহিদ। (৫মার্চ) বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে যানা যায়। মৃত ফারুক হাওলাদারের ছেলে আহত হানিফ বলেন, কর্মের প্রয়োজনে আমরা পরিবারের সকলকে নিয়ে ঢাকা মিরপুর ১ এ থাকি। ঢাকায় থাকার সুবাদে আমাদের পৈত্রিক সম্পত্তি প্রায় ১৮শতাংশ জমি ও বসতঘর দির্ঘদিন ধরে খালি পড়ে থাকে এসুযোগে আমাদের চাচা হোসেন আলি হাওলাদার,খালেক হাওলাদার দখলের পায়তারা করতে থাকে। পরে আমরা খবর পেয়ে এলাকায় আসি এবং আবুবকরপুর ইউনিয়ন চেয়ারম্যান শিরাজুল ইসলামের কাছে অভিযোগ করি। তিনি প্রতিপক্ষ হোসেন আলি গংদের শালিস মিমাংশার জন্য ডাকলে তারা বিভিন্ন ছলচাতুরি করে শালিশ বিচারে না এসে প্রায় এক বছর কাটিয়ে দেয়। স্থানীয় চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ আমাদের পৈত্রিক ভিটিতে ঘর উত্তলনের জন্য লিখিতভাবে অনুমতি দিলে আমরা আমাদের জমিতে ঘর নির্মানের জন্য গেলে বৃহস্পতিবার দুপুর ২টার সময় হোসেন আলি হাওলাদার, খালেক হাওলাদার,বাবুল, রহমান, আসিমসহ তাদের বাহিনি নিয়ে আমাদের উপর অতর্কিতভাবে দেশিও অশ্রসহ লাঠিসোটা দিয়ে হামলা করে। এসময় আমার ভাই ইউসুফের মাথা ফাটিয়ে দেয়। এছাড়াও আমার মা এবং আমার ভাইদেরকে এলোপাথারিভাবে মারধর করে মুখমÐলসহ হাত পায়ে ফোলা জখম করে। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা আমাদের উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আমাদের ওই জমির আবুবকরপুর মৌজার এস,এ নং ১২৯ ও একই মৌজায় এস,এ নং ১৫২। এ বিষয়ে প্রতিপক্ষ মোঃ হোসেন আলি ও খালেক হাওলাদার বলেন, আমরা ওই জমি ফারুক হাওলাদার জিবিত থাকাকালিন তার কাছ থেকে খরিদ করেছি। জমি মালিকানার কোনো দলিল আছে কিনা জানতে চাইলে খালেক বলেন, আমাদের কাছে জমি খরিদের একটি স্ট্যাম্প আছে এছাড়া কোনোও দলিলাদি নেই। দুলারহাট থানার ওসি মোঃ ইকবাল জানান, এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে  আমরা তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নিচ্ছি।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...