অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে কর্মস্থলে না গিয়ে বেতন তুলছেন পরিচ্ছন্নতা কর্মী

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই জুলাই ২০২৩ রাত ১১:২১

remove_red_eye

৪৩১

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী (ক্লিনার) আরমান। আউটসোর্সিং এর মাধ্যমে তিন বছর আগে যোগদান করেন এ স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে কর্মস্থলে না গিয়েও নিয়মিত বেতন-ভাতা তোলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্ত:বিভাগের ডিউটি রোস্টারে আরমানের নামের সাথে রুনা নামে এক মহিলার নাম যুক্ত রয়েছে। এর কারণ জানতে চাইলে স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন কর্মচারী জানান, আরমান এখানে আসেন না। তবে রুনা নামের এক নারীকে দিয়ে নিজের কাজ করান আরমান।
আলাপকালে রুনা বেগম নামে ওই নারী জানান, গত একবছর ধরে আরমানের স্থলে কাজ করছেন তিনি। এতে প্রতি মাসে তাকে তিন হাজার টাকা করে বেতন দেন আরমান।
নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক কর্মচারী জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকেই কাজে আসেন না আরমান। স্বাস্থ্য কমপ্লেক্সের এক প্রভাবশালী কর্মচারীর ছত্রছায়ায় কর্মস্থলে না এসেও নিয়মিত বেতন-ভাতা পায় সে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী আরমান জানান, প্রায় তিন বছর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে যোগদান করেন তিনি। এরপর থেকে অফিসের সাথে মিল করেই নিজের পরিবর্তে অন্যকে দিয়ে কাজ করাচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৈয়বুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের পরিবর্তে অন্যজনের কাজ করার কোনো সুযোগ নেই। যদি কেউ এমনটা থাকে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...