অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


উইম্বলডনে ১২তম সেমিফাইনালে জকোভিচ, সোইটেককে হারিয়ে শেষ চারে সেভিতোলিনা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই জুলাই ২০২৩ বিকাল ০৫:২০

remove_red_eye

৩৫৩

ক্যারিয়ারের ১২তম উইম্বলডন সেমিফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জকোভিচ। একইসাথে এর মাধ্যমে গ্র্যান্ড স্ল্যামে রেকর্ড স্পর্শকারী ৪৬তম ম্যাচ জয়েরও কৃতিত্ব অর্জণ করেছেন। এদিকে নারীদের বিভাগে বিশে^র এক নম্বর তারকা ইগা সোয়াইটেককে পরাজিত করে শেষ চার নিশ্চিত করেছেন ইউক্রেনের এলিনা সেভিতোলিনা। 
অল ইংল্যান্ড ক্লাবে জকোভিচ অষ্টম উইম্বলডন ও ২৪তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে টুর্ণামেন্ট শুরু করেছেন। কোয়ার্টার ফাইনালে তিনি আন্দ্রে রুবলেভকে ৪-৬, ৬-১, ৬-৪, ৬-৩ গেমে পরাজিত করে সেমিফাইনালে উঠেছেন, যেখানে তার প্রতিপক্ষ অষ্টম বাছাই ইতালিয়ান ইয়ানিক সিনার। 
এনিয়ে অবসরে যাওয়া রজার ফেদেরারের স্ল্যাম সেমিফাইনালের রেকর্ড স্পর্শ করলেন জকোভিচ। ২৬ বছর বয়সী সার্বিয়ান এই তারকা ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ খেলতে কোর্টে নেমেছিলেন। ২০১৩ সালের পর থেকে সেন্টার কোর্টে তিনি কোন ম্যাচে হারেননি। রুবলেভকে পরাজিত করতে পারাটা সত্যিই উপভোগ্য ছিল উল্লেখ করে জকো বলেন, ‘আমি দারুন উপভোগ করেছি। যেকোন খেলোয়াড় এমন অবস্থানে থাকতে চায়, যেখানে অন্যরা তাকে হারাতে চায়। আমি যখনই কোর্টে আসি কোনবারই চাপ কমে না। প্রতিপক্ষ সবাই চায় আমার বিরুদ্ধে জিততে। কিন্তু আমি সেটা হতে দেইনা।’
প্রথম সেটে হারার পর জকোভিচ দ্বিতীয় সেটে রুবলেভকে প্রথম পাঁচ ম্যাচে মাত্র ছয় পয়েন্ট দিয়েছেন। তৃতীয় সেটে বর্তমান চ্যাম্পিয়ন জকোভিচের পাঁচ সেট পয়েন্ট প্রয়োজন ছিল। একই ম্যাচে তিনি তিনটি ব্রেক পয়েন্ট সেভ করেন। কিন্তু রুবলেভের কোন প্রতিরোধই শেষ পর্যন্ত আর কাজে আসেনি। 
নাম্বান সেভেন রাশিয়ান তারকা শেষ আটটি গ্র্যান্ড স্ল্যামেরর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন। 
বিশে^র ৭৬ নম্বর র‌্যাঙ্কধারী সেভিতোলিনা গত অক্টোবরে সন্তান জন্ম দেবার পর এপ্রিলে কোর্টে ফিরেছেন। কিন্তু  ইউএস ওপেন ও ফ্রেঞ্চ ওপেন বিজয়ী সোয়াইটেককে হারিয়ে কাল সেমিফাইনালে উঠতে কোন ছাড় দেননি। ৭-৫, ৬-৭ (৫/৭), ৬-২ গেমে বিশে^র শীর্ষ তারকাকে পরাজিত করে সেমিফাইনালে টিকেট পেয়েছেন। 
২০১৯ সালের সেমিফাইনালে খেলা সেভিতোলিনা শেষ চারে চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভোনড্রুসোভার মোকাবেলা করবেন। অবাছাই ভোনড্রুসোভা চতুর্থ র‌্যাঙ্কধারী জেসিকা পেগুলাকে কোয়ার্টার ফাইনালে ৬-৪, ২-৬, ৬-৪ গেমে পরাজিত করেছেন। 
ওয়াইল্ড কার্ড নিয়ে এবারের আসরে খেলতে এসেছে ইউক্রেনিয়ান সেভিতোলিনা। সেমিফাইনালে পথে তিনি একে একে পরাজিত করেছেন ভেনাস উইলিয়াম, সোফিয়া কেনিন ও ভিক্টোরিয়া আজারেঙ্কাকে।

সুত্র বাসস





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...