বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই মার্চ ২০২০ রাত ০২:১৩
৯১৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আগামী ১৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে ভোলায় বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার দুপুরে ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখার আয়োজনে শহরের হাটখোলা জামে মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে ইসলামী আন্দোলনের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের কয়েক হাজার মুসল্লী অংশগ্রহন করেন। এ সময় তারা দিল্লিতে মুসলমানদের উপর অত্যাচার ও মসজিদ জ্বালিয়ে দেয়ার প্রতিবাদে মোদির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। মিছিলটি শহরের সদর রোড হয়ে নতুন বাজার চত্বরে গিয়ে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভের পূর্বে শহরের হাটখোলা জামে মসজিদের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা জেলার সহ সভাপতি মাওলানা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম, ইসলামী আন্দোলন ভোলা জেলার উপদেষ্টা মাওলানা মজিব উদ্দিন, মুফতি আহমদ উল্লাহ, সুগ্ম সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল মমিন, প্রচার সম্পাদক মাওলানা ইউছুফ আদনান, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক এইচ এম ইব্রাহিম খলিল, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মুহা. হাসেম প্রমূখ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত