বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১২ই জুলাই ২০২৩ রাত ০৯:৫৭
৪৯০
বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে যাত্রীবাহি অটোরিক্সায় ধূমপান করতে নিষেধ করায় শিক্ষককের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারী আব্বাস মাল উপজেলার টবগী ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের ইয়াসিন মালের ছেলে। হামলার শিকার শিক্ষক মিনার মাহমুদ পূর্ব মুলাইপত্তন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে কর্মরত। তিনি পক্ষিয়া ইউনিয়নের বোরহানগঞ্জ বাজারের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাদ জাহাঙ্গীরের ছেলে। হামলার ঘটনা ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝর ওঠে। একই সঙ্গে হামলাকারীর বিচার দাবি করতে দেখা যায়।
এ ঘটনায় মঙ্গলবার রাতে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মিনার মাহমুদ জানান, তিনি কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত। মঙ্গলবার দুপুরে শরীর খারাপ হওয়ায় প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে বিদ্যালয় ত্যাগ করেন। মনিরাম বাজার থেকে তিনি একটি অটোরিক্সায় (থ্রী-হুইলার) উঠেন। পথের মধ্যে আবুল বাজার নামক স্থান থেকে ইয়াসিন মালের ছেলে আব্বাস মাল যাত্রী হয়ে উঠেন। গাড়িতে উঠে তিনি সিগারেট ধরিয়ে টানছিলেন। ওই সময় শিক্ষক তার অসুবিধা হচ্ছে উল্লেখ করে পরিবহনে সিগারেট টানতে বারণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন আব্বাস মাল। অটো রিক্সাটি যখন তাঁর বাড়ি হাচন আলী মালের বাড়ির দরজায় আসে তখন চিৎকার, চেঁচামোচি করে অটোটিকে থামান। লোকজন জড়ো করে হামলা করে শিক্ষকের উপরে। আব্বাসসহ অন্যান্যরা টানা হ্যাঁচরা করে শিক্ষককে অটো থেকে নামান। মারধর করেন। তাঁর জামা-কাপড় ছিঁড়ে ফেলেন।
পরে বোরহানউদ্দিন হাসপাতাল নিয়ে আহত শিক্ষককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। মঙ্গলবার রাতে ওই শিক্ষক স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন।
হামলাকারী আব্বাসের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সে ফোন রিসিভ করেনি।
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুর রহমান বলেন, ন্যাক্কারজনক এ ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা শিক্ষা অফিসার হীরামন বৈদ্য জানান,ঘটনা শুনে আমি সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে যোগাযোগ করেছি। এটা দুঃখজনক ও ন্যাক্কারজনক। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন মিয়া বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরী হয়েছে। বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত