অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

রোহিত-জয়সওয়ালের জোড়া সেঞ্চুরিতে চালকের আসনে ভারত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জুলাই ২০২৩ বিকাল ০৫:৪৪

remove_red_eye

৩৯২

দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের জোড়া সেঞ্চুরিতে ডোমিনিকা টেস্টের দ্বিতীয় দিনই চালকের আসনে সফরকারী ভারত। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১৫০ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৩১২ রান করেছে ভারত। ৮ উইকেট হাতে নিয়ে ১৬২ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিত ১০৩ রানে থামলেও, ১৪৩ রানে অপরাজিত আছেন অভিষেক ম্যাচ খেলতে নামা জয়সওয়াল।
ডোমিনিকায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই ১৫০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ব্যাট হাতে নেমে প্রথম দিন শেষে বিনা উইকেটে ৮০ রান করে ভারত। রোহিত ৩০ ও জয়সওয়াল ৪০ অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে সেঞ্চুরির দেখা পান রোহিত ও জয়সওয়াল। দশম সেঞ্চুরির স্বাদ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আলিক আথানাজের শিকার হয়ে প্যাভিলিয়েনে ফিরেন রোহিত। ১০টি চার ও ২টি ছক্কায় ২২১ বলে ১০৩ রান করেন তিনি।
ভারতের ১৭তম ও তৃতীয় ওপেনার হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেন জয়সওয়াল। উদ্বোধনী জুটিতে ২২৯ রান করেন রোহিত ও জয়সওয়াল। এশিয়ার বাইরে ভারতের হয়ে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানে ৪৪ বছরের রেকর্ড ভাঙ্গেন তারা। ১৯৭৯ সালে  ওভালে ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ২১৩ রান করেছিলেন সুনীল গাভাস্কার ও চেতন চৌহান।
রোহিতের বিদায়ের পর তিন নম্বরে নামা শুভমান গিল ৬ রানে আউট হন। এরপর তৃতীয় উইকেটে বিরাট কোহলিকে নিয়ে অবিচ্ছিন্ন ৭২ রান তুলে দিনের খেলা শেষ করেন জয়সওয়াল। ১৪টি চারে ৩৫০ বলে ১৪৩ রানে অপরাজিত আছেন জয়সওয়াল। ১টি চারে ৩৬ রানে অপরাজিত আছেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের আথানাজে ও ওয়ারিকান ১টি করে উইকেট নেন।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...