অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় ছুটির দিনে শিল্প ও বাণিজ্য মেলায় ক্রেতাদের উপচে পড়া ভিড়


ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ৭ই মার্চ ২০২০ রাত ০২:৪৫

remove_red_eye

১২৮৪


ইসতিয়াক আহমেদ : ভোলায় জমে উঠেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। প্রতিদিনই বাড়ছে পুরুষের পাশাপাশি নারী ক্রেতাদের ভিড়। বিশেষ করে শুক্রবার ছুটির দিনে মেলা প্রাঙ্গণে বিপুলসংখ্যক দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। ভোলা জেলা শহরের পুলিশ লাইন মাঠে আয়োজিত এ মেলার আয়োজন করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি সমিতি। গত  ১৬ মার্চ মেলার উদ্বোধন করা হয়।
শিল্প ও বাণিজ্য মেলার এস.আর.টি.সি.এল মোঃ আকতারুজ্জামান জানান, মেলায় বিভিন্ন ধরনের ৬৫টি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়েছে। এর মধ্যে আছে কাপড়, তৈজসপত্র, প্রসাধনী সামগ্রী, জুতা, ইলেক্ট্রনিক্স সামগ্রী ও বিভিন্ন ধরনের খাবারের দোকান। দর্শনার্থীদের বিনোদনের জন্য আছে সার্কাস, নাগরদোলা, মৃত্যুকুপ মোটর কার ও মোটর সাইকেল খেলা। তিনি আরো বলেন, মেলায় আশানুরূপ ভাবে এখনো বিক্রি হচ্ছে না।  তবে আশা করছি সামনে দিনগুলোতে মেলা আরো জমে উঠবে।
গতকাল শুক্রবার রাতে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বিপুলসংখ্যক নারী-পুরুষ মেলায় এসেছেন। তাঁরা বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে জিনিসপত্র দেখছেন। অনেকে আবার কেনাকাটাও করছেন।
এছাড়াও মেলায় রয়েছে, প্রবেশে টিকিটের উপর কুপন ড্র ১ম পুরস্কার রয়েছে মোটর সাইকেলসহ আকর্ষণীয় বিভিন্ন পুরুষ্কার। যা প্রতি সপ্তাহের বুধবার লটারির মাধ্যমে ড্র হয়।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...