অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

হিলির পাইকারী বাজারে পেঁয়াজের কেজি ২৩ ও কাঁচা মরিচ ১৪০ টাকা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই জুলাই ২০২৩ রাত ০৮:১০

remove_red_eye

৪৩১

জেলায় হিলির পাইকারী বাজারে ভারতীয় পেঁয়াজ কেজিতে নামলো ২৩ থেকে ২৬ টাকায়। এতে নিম্মআয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়। 
আজ শনিবার দিনাজপুরসহ ও হিলি স্থলবন্দর বাজার ঘুরে দেখা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। এদিকে ভারতীয় পেঁয়াজ পাইকারীতে ২৩ থেকে ২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৮ টাকা কেজি দরে।  
দিনাজপুর শহরে বাহাদুর বাজার পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী রিয়াজ উদ্দীন জানান, আমদানি বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করছে। আমদানির পর থেকে ৫০ থেকে ৬০ টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ২৩ থেকে ২৬ টাকা কেজি দরে। ভারতীয় পেঁয়াজের দাপটে দেশীয় পেঁয়াজ বাজার থেকে উধাও হয়েছে। বাজারে পেঁয়াজ সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে। তবে কয়েক দিনের মধ্যে ২০ থেকে ২২ টাকা কেজিতে নামে আসবে পেঁয়াজের দাম।  
অপরদিকে কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ জানান, কাঁচা পণ্য সকালে বাড়ে, বিকেলে কমে। আমরা বেশি দামে কিনলেই বেশি বিক্রি করি। আবার কম দামে কিনলে কম দামেই বিক্রি করে থাকি। সরবরাহ বেশি থাকলে দাম কিছুটা কম হয়। ২ দিন আগে কাঁচা মরিচ ১০০ টাকা থেকে ১২০ কেজিতে দরে বিক্রয় হয়েছে। আজ শনিবার সেই কাঁচা মরিচ ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি করছি। কেজিতে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। তবে সরবরাহ বৃদ্ধি পেলে দাম আরও কমে আসবে।
এদিকে দিনাজপুর কৃষি অধিদপ্তরে উপ-পরিচালক নুরুজ্জামান মিয়া জানান, বর্ষাকালিন সময়ে জেলার উচু এলাকায় যে মরিচের চাষ হয় ওই মরিচ আগামী এক সপ্তাহের মধ্যে বাজারে নামবে। এই মরিচ সরবরাহ হলে মরিচের দাম এত উর্ধ্বমুখী থাকবে না। গ্রাহকের ক্রয় ক্ষমতার মধ্যে মরিচের দাম থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...