বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই জুলাই ২০২৩ রাত ০৯:৪৯
১২৭২
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ভোলার চরফ্যাশন উপজেলার কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তানভীর শিকদার।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত ছাত্রলীগের এই কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক তানভীর শিকদার ভোলার চরফ্যাশন উপজেলায় ওমরপুর ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আনোয়ার শিকদার দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামীলীগের রাজনীতির সাথে ওতোপ্রোতোভাবে জরিত এবং বর্তমান ওমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তানভীর শিকদার ছোটবেলা থেকেই একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমগুলোতে তার সম্পৃক্ততা ছিলো। এইচএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ভর্তি হোন তিনি। বিশ্ববিদ্যালয় জীবনে শুরু থেকেই ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তানভীর শিকদার বলেন,
আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভাই ও শেখ ওয়ালী আসিফ ইনান ভাইসহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞ। বাংলাদেশ ছাত্রলীগে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে সে দায়িত্ব আমি সততা, নিষ্ঠার সাথে পালন করে যাবো। আমি আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বিশ্ব মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার আদর্শে কাজ করে যাবো এটাই আমার প্রত্যাশা। বাংলাদেশ ছাত্রলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশস্ত ভ্যানগার্ড। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে কাজ করতে চাই।
উল্লেখ্য, ২০২২ সালের ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে সেদিন নতুন কমিটি ঘোষণা করা হয়নি। পরে ২০ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালী আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের
হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত