লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই জুলাই ২০২৩ রাত ০৯:৩৬
৩২৬
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে দুইটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগের মাধ্যমে অন্তত ১০ লাখ টাকার মাছের পোনা মেরে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরমোল্লাজী গ্রামে এ ঘটনা ঘটে। এই ক্ষতিতে দিশেহারা ও হতভম্ব হয়ে পড়েছেন ঘের মালিক মো. সবুজ।
তিনি জানান, বিগত কয়েক বছর ধরে নিজ বাড়ির দরজায় ৫ একর জমিতে ৩টি ঘেরে মাছের চাষ করছেন। সম্প্রতি সেখানের একটি ঘেরের পানি সেচ করায় ওই ঘেরের মাছ অন্য দুইটি ঘেরে নিয়ে রাখা হয়। এছাড়া কিছুদিন আগে ওই দুই ঘেরে আরো পাঁচ লক্ষ টাকার পাঙ্গাশ ও তেলাপিয়ার পোনা ছাড়েন তিনি। তবে শনিবার রাতে আকস্মিকভাবে দুর্বৃত্তদের দেওয়া বিষে মরে যায় মাছগুলো। এতে সব মিলিয়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়ে তার। এ ঘটনায় লালমোহন থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান ভুক্তভোগী মো. সবুজ। এরআগেও একাধিকবার দুর্বৃত্তদের দেওয়া বিষে ঘেরের চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা মেরে ফেলে হয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, মাছের ঘেরে বিষ প্রয়োগের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত