অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


‘দ্য আনভেইল’ : ইন্টার মিয়ামিতে বরণ করে নেয়া হলো মেসিকে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৫১

remove_red_eye

৪৫৬

ইন্টার মিয়ামিতে রাজসিক আত্মপ্রকাশ ঘটলো লিওনেল মেসির। বিশ্ব ফুটবলের সেরা তারকাকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতিই সম্পন্ন করে রেখেছিল মেজর লিগ সকারের ক্লাবটি। অনুষ্ঠানের নামও দিয়েছিল ‘দ্য আনভেইল’। যদিও তুমুল বৃষ্টি নির্ধারিত সময়ের আয়োজনটি শুরু হতে কিছুটা বিপত্তি ঘটায়। 
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় জমকালো অনুষ্ঠানিটি শুরু হবার কথা থাকলেও ঝড়-বৃষ্টির কারনে দুই ঘন্টা দেরীতে শুরু হয়। তবে ২০ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন ফ্লোরিডার ফোর্ট লডারডেলে মিয়ামির হোম গ্রাউন্ড ডিআরভি পিএনকে স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। বিশ্বসেরা প্রিয় তারকাকে বরণ করে নেবার সুযোগ কেউই হাতছাড়া করতে চায়নি। 
মেসি যখন সাদা একটি টি-শার্ট পড়ে তিন পুত্র ও স্ত্রী এ্যান্তোলেনা রোকুজ্জসহ স্টেডিয়ামে প্রবেশ করেন তখন ভক্তদের উচ্ছসিত চিৎকারে পুরো পরিবেশ প্রকম্পিত হয়ে ওঠে। মেসি হেঁটে মঞ্চের মাঝামাঝি আসার সময়টাতে আকাশ ছিল আতশ বাজির ঝলকানিতে পরিপূর্ণ। 
ক্লাব মালিক ডেভিড বেকহ্যাম অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে বলেন, মেসির আগমন তার কাছে স্বপ্ন পূরণের মতই। সাবেক এই ইংলিশ অধিনায়ক আরো বলেন, ‘লিও, ক্যারিয়ারের পরবর্তী ধাপে তুমি আমাদের ক্লাবকে বেছে নেয়ায় আমরা সবাই দারুন গর্বিত।’
এরপর তিনি স্প্যানিশ ভাষায় মেসিকে মিয়ামি পরিবারে স্বাগত জানান। ২০০৭ সালে লস এ্যাঞ্জেলস গ্যালাক্সিতে যোগ দিয়ে বেকহ্যাম কার্যত মেজর লিগ সকারকে ভিন্ন এক মাত্রা উপহার দিয়েছিলেন। 
এরপর মিয়ামির আরেক শেয়ার হোল্ডার জর্জ ম্যাস বলেন, ‘আজকের রাতটা আমাদের জন্য উপহার। এই শহরের জন্য এতবড় আনন্দের মুহূর্ত খুব কমই এসেছে। আজকে আমরা বৃষ্টির মধ্যে অনুষ্ঠানটি আয়োজন করছি। এই পানি পবিত্র। এটি আমাদের মুহূর্ত। এদেশের ফুটবলের চিত্র পাল্টে দেবার মুহূর্ত। তুমি আমাদের নতুন নাম্বার টেন, যুক্তরাষ্ট্রের নাম্বার টেন।’
এ সময় মেসিকে মিয়ামির গোলাপি রঙের ১০ নম্বর জার্সি উপহার দেয়া হয়। 
মেসি বলেছেন, ‘আমাকে সমর্থন এবং এত ভালবাসা দেবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। মিয়ামিতে আসতে পেরে আমিও দারুন খুশী। সত্যিকার অর্থেই আমি এখানে অনুশীলন শুরু করতে ও মাঠে নামতে মুখিয়ে আছি। অন্যান্য ক্লাবের প্রতি আমার যে ধরনের আকাঙ্খা, প্রতিশ্রুতি ছিল, সেই একই ধরনের বিষয়গুলো এখানেও কাজ করবে। ক্লাবের উন্নতিতে যথাসাধ্য দেবার চেষ্টা করবো। পরিবারসহ এই শহরে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এখানকার সময়টা যে উপভোগ্য হবে তাতে কোন সন্দেহ নেই। আশা করছি সবাই মিলে ভাল কিছু উপহার দিতে পারবো।’
এর আগে মেজর লিগ সকারের তলানির ক্লাব ইন্টার মিয়ামি ২০২৫ সাল পর্যন্ত সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসির সাথে চুক্তি সম্পন্ন করে। ফরাসি জায়ান্ট পিএসজির সাথে চুক্তি শেষ করে গত মাসে মিয়ামিতে যোগ দেবার ঘোষনা দিয়েছিলেন মেসি।
আর্জেন্টাইন এই সুপারস্টারের সাথে তার দীর্ঘদিনের বার্সেলোনা সতীর্থ স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বাসকুয়েটসকেও সমর্থকদের সাথে পরিচয় করিয়ে দেয়া ইন্টার মিয়ামির কর্তারা। 
আগামী শুক্রবার মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিরুদ্ধে লিগ কাপে মেসির অভিষেক হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

সুত্র বাসস





লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...