অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যুবাদের সিরিজ জয়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৫৩

remove_red_eye

৩২৯

দু’বার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সফরকারী  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ক্রিকেট দল।
বোলার-ব্যাটারদের দুর্দান্ত নৈপুন্যে আজ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এর মাধ্যমে  ৩-২ ব্যবধানে সিরিজ জয় করে  বাংলাদেশের যুবারা।
সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টি আইনে ১০ রানে ও তৃতীয়টি ৪ উইকেটে জিতেছিলো দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওয়ানডে ১৪ রানে ও চতুর্থটিতে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ। ফলে পঞ্চম ও শেষ ওয়ানডেটি সিরিজ নির্ধারনী ম্যাচে রুপ নেয়।
জিতলেই সিরিজ জয়, এমন সমীকরণকে সামনে রেখে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারকে ১৮ রানের মধ্যে শিকার করে বাংলাদেশকে দারুন শুরু এনে দেন পেসার রিজান হোসেন।
শুরুর ধাক্কা সামলে ৩ উইকেটে ১০১ রান তুলে লড়াইয়ে ফিরে দক্ষিণ আফ্রিকা। কিন্তু পরবর্তীতে বাংলাদেশের বোলারদের তোপে ৪৯ দশমিক ৪ ওভারে ২১০ রানে অলআউট হয় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন তিন নম্বরে নামা ডেভিড টিগার।
বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ৩টি, রিজান-রোহানাত দৌলা বর্ষন-রাফি উজ্জামান রাফি ২টি করে এবং আরিফুল ইসলাম ১টি উইকেট নেন।
জবাবে দলকে ৪০ রানের সূচনা এনে দেন বাংলাদেশের দুই ওপেনার আদিল বিন সিদ্দিক ও  রিজওয়ান। জুটিতে ১৩ রান করে ফিরেন রিজওয়ান। তিন নম্বরে নেমে ৩ রান করেন রিজান।
৪৮ রানে ২ উইকেট পতনের পর দলের হাল ধরেন আদিল ও আরিফুল। তৃতীয় উইকেটে ৮৭ রান যোগ করেন তারা। হাফ-সেঞ্চুরি তুলে ৫৮ রানে আউট হন আদিল।
মিডল অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলেও, হাফ-সেঞ্চুরি তুলে ৬৮ রানে আউট হন  আরিফুল। দলীয় ১৮৯ রানে সপ্তম ব্যাটার হিসেবে আউট হন তিনি।
অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ২২ রান যোগ করে ১৭ বল বাকী থাকতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন অধিনায়ক রাব্বি ও রাফি। রাব্বি ১৫ ও রাফি ৭ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন আরিফুল ও সিরিজ সেরা হন রাফি।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...