লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই জুলাই ২০২৩ রাত ১০:৩১
৪৮৭
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এম.ভি গেøারী অব শ্রী নগর-৭ লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। রোববার রাতে লালমোহন-ঢাকা নৌরুটের মেহেন্দিগঞ্জের মেঘনা নদীর মল্লিকপুর লালবয়া এলাকায় লঞ্চটি পৌছালে ওই যুবক নদীতে ঝাঁপ দেন। নদীতে ঝাঁপ দেওয়া ওই যুবক লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আসুলি এলাকার মৃত জাফরউদ্দিনের ছেলে মো. মনির হোসেন। ২৫ বছর বয়সী ওই যুবক এক সন্তানের জনক। খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।
এ ব্যাপারে মুঠোফোনে প্রতিবেদককে মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, রাতে নদীতে থাকা জেলেদের থেকে খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করা হয়। এরপর তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার দুপুরে যুবক মনির হোসেন শারীরিকভাবে সুস্থ্য হলে তার মায়ের কাছে তাকে হস্তান্তর করা হয়।
নৌ-পুলিশের এই কর্মকর্তা আরো জানান, মনিরকে নদীতে ঝাঁপ দেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় তার স্ত্রীর সঙ্গে অভিমান করে এম.ভি গেøারী অব শ্রী নগর-৭ লঞ্চে করে ঢাকায় যাচ্ছিল। রাতে লঞ্চের লোকজন ঘুমিয়ে পড়লে সকলের অগোচরে আত্মহত্যার উদ্দেশ্যে চলন্ত লঞ্চ থেকে সে নদীতে ঝাঁপ দেয়। তবে নদীতে থাকা জেলেরা তাকে দেখতে পাওয়ায় প্রাণে বেঁচে যান তিনি।
এদিকে, চলন্ত লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেওয়ার বিষয়টি জানেন না গেøারী অব শ্রী নগর-৭ লঞ্চের কেউ। এ ব্যাপারে লঞ্চের সুপার ভাইজার মো. মিন্টু ও কেবিন ইনচার্জ মো. সারোয়ারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা জানান, এমন কোনো ঘটনা সম্পর্কে আমাদের জানা নেই।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত