বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৩ বিকাল ০৫:৩০
৪০১
বলিউডের নতুন জুটি বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুরের সিনেমা মুক্তির আগেই বেশ আলোচনায় এসেছে। এবার সেই আলোচনাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিতে ‘বাওয়াল’ সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ে হঠাৎ প্রেক্ষাগৃহে হাজির হলেন তারা।
অনুরাগীদের চমকে দিয়ে তুললেন সেলফি। ‘বাওয়াল’ সিনেমা দেখে দর্শকের প্রতিক্রিয়া বেশ আশাব্যঞ্জক, বলছেন নির্মাতারা। এই জুটির সিনেমা বিশ্বজুড়ে ২১ জুলাই থেকে দেখা যাবে।
২১ জুলাই ‘প্রাইম ভিডিও’ প্ল্যাটফর্মে প্রায় ২০০ দেশে মুক্তি পাচ্ছে নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমা ‘বাওয়াল’। নীতেশ তিওয়ারি এর আগে ‘ছিঁছোড়ে’ ও ‘দঙ্গল’-এর মতো সিনেমা পরিচালনা করেছেন। এর আগে ‘বাওয়াল’ সিনেমার টিজার মুক্তির পর সমালোচনার শিকার হতে হয়েছিল, তবে সেই প্রেক্ষিতে নিজের দৃষ্টিভঙ্গিও ব্যক্ত করেন পরিচালক।
এ সিনেমা মুক্তি পাবে অনলাইনে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। সিনেমার ট্রেলার মুক্তি পায় দুবাইয়ে। তবে অনুরাগীদের থেকে বারবার অনুরোধ আসতে থাকে সিনেমার স্ক্রিনিংয়ের। তাই অনলাইনে সিনেমার মুক্তির আগেই বরুণ ও জাহ্নবী এক বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেন যেখানে উপস্থিত থাকার সুযোগ পান প্রায় ১০০ জন সৌভাগ্যবান অনুরাগী।
সিনেমা চলাকালীন মুহুর্মুহু শিসের আওয়াজ, হাততালি, চিৎকারের শব্দে ভরে ওঠে প্রেক্ষাগৃহ। যা সময়ের সঙ্গে সঙ্গে কেবল বেড়েছে। কিন্তু সেই আওয়াজ একেবারে চরমে পৌঁছায় যখন আচমকাই প্রেক্ষাগৃহে অনুরাগীদের সারপ্রাইজ দিতে হাজির হন বরুণ ধবন ও জাহ্নবী কাপুর। সিনেমার শেষে হাজির হন তারা।
অনুরাগীদের সঙ্গে কথা বলেন, উত্তর দেন তাদের হাজারো প্রশ্নের, ছবি তোলেন, জড়িয়ে ধরেন অনুরাগীদের, মিশে যান ভিড়ে। সেই সময় অবশ্য অনুরাগীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, চিৎকারে এক অস্থির পরিবেশ তৈরি হয়।
বরুণ ধাওয়ান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই স্ক্রিনিংয়ের মুহূর্ত পোস্ট করেন। তিনি লেখেন, ‘বাওয়াল’ সিনেমার প্রথম ফ্যান স্ক্রিনিং। এটাই আমাদের জন্য সবকিছু।
সাজিন নাদিয়াদওয়ালার সংস্থা ‘নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট’-এর সঙ্গে আশ্বিনী আইয়ার তিওয়ারি ও নীতেশ তিওয়ারির সংস্থা ‘আর্থস্কাই পিকচার্স’-এর যৌথ প্রযোজনা ‘বাওয়াল’ এক প্রেম কাহিনি।
সুত্র জাগো
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত