অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


সিনেমার প্রচারণায় রণবীর-আলিয়া


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৩ বিকাল ০৫:৩১

remove_red_eye

৪২৯

আসছে ২৮ জুলাই মুক্তি পাচ্ছে ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ সিনেমাটি। এখন তাই সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত রয়েছে এর পুরো টিম। সম্প্রতি সিনেমার প্রচারে গুজরাটের ভাদোদরায় গিয়েছিলেন সিনেমার সংশ্লিষ্টরা।
আর সেখান থেকেই জমজমাট অনুষ্ঠানের সিনেমা সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করলেন আলিয়া ভাট। এদিন অভিনেত্রীকে গোলাপি রঙের শাড়িতে দেখা গেছে। অন্যদিকে রণবীর পরেছিলেন কালো রঙের পোশাক। দুজনেই নাচে গানে জমিয়ে রাখলেন গোটা অনুষ্ঠান। তাদের দেখতে ছিল চোখে পড়ার তো জনসাধারণের উপস্থিতি।
‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ সিনেমার মাধ্যমেই ধরে দীর্ঘ ৭ বছর পর পরিচালনায় ফিরছেন করণ জোহর। রণবীর সিং ও আলিয়া ভাটের পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন শাবানা আজমি, ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়।
কিছুদিন আগে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র ট্রেলারে আলিয়া ভাটের মুখে ‘খেলা হবে’ সংলাপটি ব্যবহার করা হয়েছে। এটি নিয়ে রীতিমত আলোড়ন তৈরি হয়েছে। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে বলা চলে রয়েছে দুই ভিন্ন ধরনের মানুষের প্রেম কাহিনি। রানধাওয়া ও চট্টোপাধ্যায় পরিবারের মধ্যে লড়াইয়ের গল্প বলবে এ সিনেমা।
করণ জোহরের নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় জুটি বেঁধেছেন আলিয়া ভাট ও রণবীর সিং। পাঞ্জাবী রানধাওয়া পরিবারের সন্তান রকি। অন্যদিকে বাঙালি চট্টোপাধ্যায় পরিবারের সন্তান রানি। একেবারে দুই ভিন্ন ধরনের চরিত্রের মানুষ হওয়া সত্ত্বেও একে অপরের প্রেমে পড়ে রকি আর রানি।
কিন্তু তাদের প্রেম কাহিনিকে পরিণতি দিতে মরিয়া চেষ্টা দুজনের। সব শেষে তারা এ সিদ্ধান্তে উপনীত হন যে তিন মাস করে তারা একে অপরের বাড়িতে থাকবে। অর্থাৎ ‘স্যুইচ’ অপারেশন। যদি এ তিন মাস তারা টিকে যেতে পারেন, তাহলে বিয়ের পরের পঞ্চাশ বছরও নির্বিঘ্নে কাটাতে পারবেন।
তবে ট্রেলারের বিভিন্ন অংশ দেখে বেশ বোঝা যাবে দুই পরিবারের কেউই একে অপরকে পছন্দ করছেন না। দুই মেরুর পরিবার কি এ বিয়েতে মত দেবে? হাসি মজার মোড়কে প্রেম, ভালোবাসা, লড়াই, মন ভাঙার গল্প বলবে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।

সুত্র বাসস





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...