অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩


ভিক্টোরিয়া নাম প্রত্যাহার করায় ২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজনে শঙ্কা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৩১

remove_red_eye

৩৩২

ব্যয় বেড়ে যাওয়ায় ২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজনে অস্বীকৃতি জানিয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ। যে কারনে কমনওয়েলথ দেশগুলোর সবচেয়ে বড় ক্রীড়া আসর নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
ভিক্টোরিয়া প্রদেশের  প্রধান ড্যানিয়েল এ্যান্ড্রু জানিয়েছেন, গেমস আয়োজনে প্রাথমিক ভাবে তারা ২ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের বাজেট করেছিল। কিন্তু সেটা এখন বেড়ে দাঁড়িয়েছেন প্রায় ৭ বিলিয়ন ডলার যা তাদের পক্ষে জোগাড় করা অনেকটাই অসম্ভব বলে মনে করছেন এ্যান্ড্রু।
মেলবোর্নে আয়োজিত এক জনাকীর্ন সংবাদ সম্মেলনে এ সম্পর্কে এ্যান্ড্রু বলেন, ‘অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত আমাদের বাধ্য হয়েই নিতে হচ্ছে। সত্যি কথা বলতে কি ৭ বিলিয়ন ডলার ব্যয় করে একটি ক্রীড়া আসর আয়োজন করা আমাদের পক্ষে সম্ভব নয়। কমনওয়েলথ গেমস আয়োজন করতে গিয়ে আমি হাসপাতাল কিংবা স্কুল থেকে অনুদান নিতে পারিনা। গত আসরের তুলনায় এবারের বাজেট প্রায় তিনগুণ বেশী। 
এ কারনেই ২০২৬’এ ভিক্টোরিয়ায় এই গেমস আয়োজিত হচ্ছেনা। আমাদের সাথে চুক্তি বাতিলের জন্য ইতোমধ্যেই নিজেদের সিদ্ধান্ত কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষের কাছে আমরা জানিয়ে দিয়েছি।’
২০২৬ কমনওয়েলথ গেমসে ২০টি ক্রীড়ায় ২৬টি ডিসিপ্লিন আয়োজিত হবার কথা ছিল। এজন্য ভিক্টোরিয়ার পাঁচটি অঞ্চল জিলং, বালারত, বেনডিগো, গিপসল্যান্ড ও শেপারটনকে বেছে নেয়া হয়েছিল। প্রতিটি এলাকায় নিজস্ব এ্যাথলেট ভিলেজ নির্মানের পরিকল্পনা ছিল। 
এ্যান্ড্রু জানিয়েছেন তার দল এলাকার সংখ্যা কমিয়ে অথবা গেমস সড়িয়ে মেলবোর্নে নেবার পরিকল্পনাও করেছিল। কিন্তু কোন কিছুই বাস্তবে কার্যকর হয়নি। 
চুক্তি বাতিলের জন্য অস্ট্রেলিয়াকে কি পরিমান ক্ষতিপূরণ দিতে হবে সে বিষয়ে অবশ্য এ্যান্ড্রু কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। কিন্তু স্বীকার করেছেন কমনওয়েলথ গেমস ফেডারেশনের সাথে তাদের ফলপ্রসু ও বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে। 
কিন্তু বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ফেডারেশন এই ধরনের সিদ্ধান্তে মোটেই খুশী নয়, তারা বিষয়টিকে ‘অত্যন্ত হতাশাজনক’ হিসেবে মন্তব্য করেছে। এক বিবৃবিতে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মাত্র আট ঘন্টার নোটিশে আমরা এই সিদ্ধান্ত জানতে পেরেছি যা খুবই হতাশার। উভয় পক্ষ মিলে একটি সমাধানের পথ খোঁজারও কোন পরিস্থিতি ছিলনা।’
মাত্র ১৪ মাস আগে ভিক্টোরিয়াকে গেমস আয়োজনের স্বত্ব দেয়া হয়েছিল। ফেডারেশনের দাবী ভিক্টোরিয়া তাদের নিজেদের ইচ্ছায় ডিসিপ্লিনের সংখ্যা বাড়িয়েছে। একইসাথে বিডে দেয়া ভেন্যুর পরিকল্পনা পরিবর্তন করে এলাকার সংখ্যাও বাড়িয়েছে। কমনওয়েলথ গেমস ফেডারেশন এবং কমনওয়েলথ গেমস অস্ট্রেলিয়া অতিরিক্ত ব্যয়ের বিরুদ্ধে ছিল। কিন্তু ভিক্টোরিয়ার কাছে যথেষ্ঠ ফান্ড রয়েছে, এই নিশ্চয়তা ফেডারেশনের কাছে দেয়া হয়েছে। 
ভিক্টোরিয়ার এই সিদ্ধান্তে গেমস আয়োজন নিয়ে এখন শঙ্কা দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে গেমস আয়োজনে আগ্রহী দেশের সংখ্যাও অনেকাংশেই কমে গেছে। ফেডারেশন অবশ্য দাবী জানিয়েছে ক্রীড়াবিদ এবং কমনওয়েলথ স্পোর্ট মুভমেন্টের বৃহত্তর স্বার্থে তারা ২০২৬ গেমস যথাসময়ে আয়োজনের জন্য একটি সমাধান খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ। 
কমনওয়েলথ গেমসে ৫৪টি সদস্য দেশের প্রায় ৪ হাজার ক্রীড়িবিদ অংশ নিয়ে থাকে। ২০২২ সালে সর্বশেষ গেমস ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছিল। 
এদিকে স্থানীয় হেরাল্ড সান দৈনিকের বরাত দিয়ে জানা গেছে কমনওয়েলথ গেমস অস্ট্রেলিয়া সভাপতি বেন হাউস্টোন বলেছেন তাকে আজ সকালে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিষয়টি অত্যন্ত হতাশাজনক মন্তব্য করে হাউস্টোন বলেছেন, ‘আমরা এ ব্যপারে কমনওয়েলথ গেমস ফেডারেশনের সাথে কাজ করছি।’

সুত্র বাসস





আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...