অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই মার্চ ২০২০ রাত ০২:৫৬

remove_red_eye

১৪৭৪

চরফ্যাসন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে আলাউদ্দিন শুক্কুর(৩২) নামের এক দিনমজুর যুবকের গলায় ফাঁস দেয়া  ঝুলন্ত  লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে এওয়াজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নিজ বসতবাড়ির পুকুরপাড় গাছেঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত আলাউদ্দিন শুক্কুর ওই ইউনিয়নের আবদুল লতিফ আখনের ছেলে। নিহতের স্ত্রী হাসনা জানান, তার স্বামী পেশায় দিনমজুর । ৩ সন্তানের জনক।  ঘটনারদিন কোন কাজে যাননি তিনি। কাজের সন্ধানে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনার সময় নিহত শুক্কুর আলী মাগরিবের নামাজ শেষে স্ত্রীর কাছে রাতের খাবার খেতে চান। খাবার খেয়ে পার্শ¦বর্তী মিনা বাজারে যান এবং শিশু মেয়েকে নিয়ে স্ত্রী হাসনা বেগম শশুরের ঘরে যান । সেখান থেকে ফিরে তার স্বামীর মোবাইল ও পরিধানের শার্ট ঘরের চকির উপরে পরে থাকতে দেখে স্বামীকে খুঁজতে শুরু করেন। কোথাও না পেয়ে তিনি তার শশুর ও দেবরকে বিষয়টি জানান। পরিবারের সবাই অনেক খোজাখুজির পরে বসত ঘর সংলগ্ন পুকুরপাড়ে গাছেরসাথে তার ঝুলন্তলাশ দেখতে পেয়ে স্থানীয়দের সহয়তায় শশীভূষণ থানা পুলিশকে খবর দেন। থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।স্থানীয়রা জানান, নিহত আলাউদ্দিন শুক্কুর বিগত বছরে মানুষিক রোগে আক্রান্ত ছিলেন এবং  মাঝে মধ্যে তিনি বিকারগ্রস্থ হয়ে পরতেন। মানষিক ভারসাম্য হারিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে।
শশীভুষণ থানার ওসি মনিরুল ইসলাম জানান, গাছের সাথে গলায় ফাঁস দেয়া যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...