অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

প্রতিবাদী মানুষের নিরাপত্তা এখন সংকটাপন্ন: ফখরুল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে জুলাই ২০২৩ বিকাল ০৫:৩০

remove_red_eye

৪১০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় লক্ষ্মীপুরে পুলিশের গুলিতে কৃষকদলের সদস্য সজীব বাদল নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৯ জুলাই) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে গতকাল পুলিশের গুলিতে কৃষকদল নেতা সজীব বাদল নিহত হওয়ার ঘটনা দেশে বিরাজমান নৈরাজ্যেরই প্রতিচ্ছবি। অধিকার আদায়ের জন্য প্রতিবাদী মানুষের নিরাপত্তা এখন সংকটাপন্ন হয়ে পড়েছে। মহাভোট জালিয়াতির নির্বাচনের পর আবারও আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রহসনের ভোটের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে সরকার আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। চলমান আন্দোলনকে প্রতিহত করতে প্রাণ হরণের ঘটনায় মনে হয়, এদেশে প্রতিবাদ সভা সমাবেশের মতো গণতান্ত্রিক অধিকারকে আর কোনো ভাবেই সহ্য করা হবে না।

তিনি বলেন, সরকার জনবিচ্ছিন্ন বলেই বিএনপি তথা জনগণের ন্যায্য দাবিকে ভয়ের চোখে দেখছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে দেশ শাসন করাটাই এখন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সুতরাং দুঃশাসনের প্রকোপ ক্রমশ বিপজ্জনক রূপধারণ করছে। সর্বব্যাপী নিপীড়নের যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে জনজীবন নিরাপদ ও নির্বিঘ্ন থাকাটা আরও কঠিন হয়ে উঠছে। দেশ শোক, সংকটে নিমজ্জমান, এই অরাজক পরিস্থিতির অবসান ঘটাতে হবে। জনগণের ঐক্যই আমাদের একমাত্র ভরসা। এই ঐক্যের ওপর ভর করেই আমরা গণতন্ত্র, ভোটাধিকার পুনঃরুদ্ধার করবো।

বিএনপি মহাসচিব পুলিশের গুলিতে নিহত সজীব বাদলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, ভোরে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাকে তার নিজ বাসভবন থেকে সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পৃথক বিবৃতি দেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘রাষ্ট্রপরিচালনার সবক্ষেত্রে ব্যর্থ বর্তমান আওয়ামী অবৈধ সরকার এখন দিশেহারা হয়ে অমানবিকভাবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের খেলায় মেতে উঠেছে। নেতাকর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলা দায়ের এবং হত্যা, গুমসহ অব্যাহত গতিতে গ্রেফতার করে কারান্তরীণের মাধ্যমে গোটা দেশকেই বানিয়ে ফেলেছে নিশিরাতের সরকার। বর্তমান সময়ে এই গ্রেফতারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। এ ধরনের অপকর্ম সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে। বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা সেই কর্মসূচিরই অংশ।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...