অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে বঙ্গবন্ধু’র ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২০ রাত ০৩:০২

remove_red_eye

৯২৫

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলা বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি মো. জসিম উদ্দিন হায়দার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্ল্যাহ, বোরহানউদ্দিন থানা অফিসার ইন-চার্জ ম. এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ ভাষণটির মাধ্যমে সাড়ে ৭ কোটি মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়েছে এবং বাংলাদেশকে স্বাধীন করেছে। এ ভাষণটি পর্যালোচনা করলে দেখা যায় এদেশের মুক্তি, সংগ্রাম সবই ছিল এ ভাষনে। এ ভাষণটি বর্তমান রাজনীতিক নেতাদের জন্য অনুপ্রেরণা।
উপস্থিত শিক্ষার্থীদের বলেন, এ ভাষণটি কে বুকে ধারণ করে যদি তোমারা এগিয়ে যাও দেখবে তোমরাও একজন ভালো আর্দশবান নেতা হতে পারবা। বিজয়ী প্রতিযোগিদের মাঝে ১৭ মার্চ বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে বলে জানান তিনি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...