অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে গরু চোর চক্রের ১০ সদস্য আটক

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে জুলাই ২০২৩ রাত ১০:০৩

remove_red_eye

৭৮২

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে অভিযান চালিয়ে গরু চোর চক্রের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ৬ জন মহিলা রয়েছে। বুধবার (১ ৯ জুলাই) দুপুরে ভোলার- চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন পৌরসভার ৪ নং ওয়ার্ডের পঞ্চায়েত বাডির পূর্বপাশে মোহাম্মদিয়া মাদরাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ওই প্রতিষ্ঠান প্রধান নেছারউদ্দিন পালিয়ে গেলেও মহিলা সহ ১০ জনকে আটক করা হয়। এছাড়াও ৬টি গরু,মোটরসাইকেল, পানির পা¤প উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- গংগাপুর ইউনিয়নের সফিজলের ছেলে শাকিল,কুতুবা ইউনিয়েরন ইয়ামিনের ছেলে মহিউদ্দিন,ভোলার আলী নগর এলাকার আব্দুর রহমানের ছেলে রমজান, আলমগীরের ছেলে মাহাবুবুর রহমান মহিলাদের মধ্যে রহিমা বেগম,বুশরা,ফাতেমা,জাকিয়া,ফাহিমা,লিয়া।উদ্ধার হওয়া ৩টি গরুর মালিক দাবিদার পক্ষিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আব্দুস সোহবান এর নাতি ইমরান হোসেন জানান,মঙ্গলবার রাত(১৮ জুলাই)৩.৩০ মিনিটে আমার নানার ৩টি এবং একই এলাকার আব্দুল বারেক এর ৩টি গরু চুরি হয়।
এরপর থেকে আমরা গরু খুঁজতে থাকি। গরুর পায়ের হাটার চিহ্ন ধরে আমরা খোঁজ করি।এক পর্যায়ে পৌর সভার ৪নং ওয়ার্ডের আহম্মাদিয়া মাদরাসায় আসি।এ সময় ঘরের একটি রুমের টিনের ছিদ্র দিয়ে দেখার চেষ্টা করি।তখন মহিলারা আমাদের দিকে মরিচের গুড়া ছিটিয়ে বটি নিয়ে তেড়ে আসে।এরপর আমরা পুলিশের শরণাপন্ন হই।
বোরহান উদ্দিন থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ রাজিব জানান, গোপন সংবাদের ভিক্তিতে বুধবার দুপুরে(১৯ জুলাই) আমরা ওই স্থানে অভিযান চালায়। অভিযানে ৬টি গরু,মোটরসাইকেল,পা¤পমেশিন উদ্ধার করি। এ সময় ৪জন পুরুষ ও ৬ জন মহিলাকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, মামলা প্রক্রিয়াধীন।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল মো: জহুরুল ইসলাম হাওলাদার বলেন, বোরহানউদ্দিনে ওসিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...