অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় আবৃত্তি সন্ধ্যা স্বাধীনতার অমর কাব্য অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই মার্চ ২০২০ রাত ০৩:২১

remove_red_eye

১২৯৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ বরিশাল অঞ্চলের আয়োজনে “স্বাধীনতার অমর কাব্য” আবৃত্তি সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায়  ভোলা জেলা পরিষদ চত্বরে এ আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্থানীয় ও জাতীয় আবৃত্তি শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ বরিশাল অঞ্চলের সাংগঠনিক স¤পাদক মারিফ আহমেদ বাপ্পির সভাপতিত্বে আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নজরুল ইসলাম গোলদার, অধ্যক্ষ শাফিয়া খাতুন, প্রবীণ সাংবাদিক আবু তাহের, সাবেক অধ্যক্ষ এম ফারুকুর রহমান, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম স¤পাদক রাশেদ হাসান, ঢাকা আঞ্চলিক সাংগঠনিক স¤পাদক আহসান উল্লাহ তমাল। অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে কবিতা আবৃত্তি করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সামস উল আলম মিঠু, মশিউর রহমান পিংকু, ভোলা আবৃত্তি সংসদের সাধারণ স¤পাদক নেয়ামতউল্যাহ, জীবন পূরাণ আবৃত্তি একাডেমির সদস্য জাবেদ ইকবাল,বিহঙ্গ সাহিত্য গোষ্ঠীর আবৃত্তি শিল্পী আবিদুল আলম, রেহানা ফেরদাউস, আসমা আক্তার সাথী,ভোরের পাখির পরিচালক শরমিন জাহান শ্যামলী, ভোলা আবৃত্তি সংসদের আবৃত্তি শিল্পী খাদিজা আক্তার স্বপ্না প্রমূখ। অনুষ্ঠানে দলীয় আবৃত্তি পরিবেশন করেন জীবন পূরাণ আবৃত্তি একাডেমি, কাব্যাঙ্গন ও ভোরের পাখি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...