বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে জুলাই ২০২৩ বিকাল ০৪:১৮
৩৬৭
ইন্টার মিয়ামির হয়ে শুক্রবার (বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল) মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে স্বল্প সময়ের জন্য মাঠে নামতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি।
সমর্থকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যেই গত সপ্তাহে দক্ষিন ফ্লোরিডায় পৌঁছান সাত বারের ব্যালন ডি’অঁর খেতাব জয়ী ওই ফুটবল তারকা। দর্শকদের উচ্ছাসের কারণে রোববার বিশেষ একটি স্টেডিয়াম ইভেন্টের মাধ্যমে সবার সামনে হাজির করা হয় মেসিকে।
প্রথমিক প্রচারনার সময় ক্লাবের মালিক জর্জ ম্যাস মেসিকে ‘আমেরিকার দশ নম্বর’ উল্লেখ করে ‘সেখানে ফুটবলের চেহারা পাল্টে দেয়ার’ ঘোষণা দিলে গোটা যুক্তরাস্ট্র জুড়ে এর উল্লেখযোগ্য প্রতিফলন দেখা গেছে।
পরিবার নিয়ে ছুটি কাটিয়ে আসার পর এই সপ্তাহেই অনুশীলন শুরু করেছেন মেসি। নতুন লিগ কাপের উদ্বোধনী ম্যাচেই খেলতে যাচ্ছেন মেসি। যেখানে এমএলস এবং এমএক্স লিগের দলগুলো একত্রে প্রতিদ্বন্দ্বিতা করে। ফলে বেশ আগেভাগেই শুরু করতে হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নকে।
ক্লাবের সহ-মালিকানায় থাকা সাবেক ইংলিশ সুপারস্টার ডেভিড বেকহ্যাম গত মঙ্গলবার বলেছিলেন ‘ম্যাচের একটি অংশ হবেন মেসি’। আর মেসির স্বদেশী এবং সাবেক বার্সেলোনা কোচ জেরার্ডো “টাটা” মার্টিনোর মন্তব্য, মেসিকে দিয়ে বেঞ্চ থেকে শুরু করা হবে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত