অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার ব্যাংকের হাটে অন্য দোকানে চাকুরি নেওয়ায় কর্মচারীকে নির্যাতন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০১৯ রাত ১০:১১

remove_red_eye

৯৬৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বেতন ঠিক মত পরিশোধ না করায় অন্য দোকানে চাকুরি নেওয়ায় মোঃ রিয়াজ (১৬) নামে এক শিশু শ্রমিককে রট দিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর করার অভিযোগ অঠেছে মোঃ মনির নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় আহত শিশু শ্রমিক রিয়াজকে স্থানীয়রা মারাক্তক আহত উদ্ধার করে ভোলা সদর হাসাপাতালে ভর্তি করে।
আহত রিয়াজ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চর উমেষ গ্রামের হত দরিদ্র মোঃ লিটনের ছেলে।
আহত রিয়াজের মা তাসলিমা বেগম জানান, আমার স্বামী একজন গরিব মিস্ত্রি। আমাদের অভাবের সংসার। গত ২ বছর আগে ভেদুরিয়া এলাকার ব্যাংকের হাট বাজারে মোঃ লিটনের টেলিকম ও সাউন্ড সিস্টেমের দোকানের ১ হাজার টাকা বেতনে শ্রমিকের কাজ শুরু করে রিয়াজ। চাকুরি শুরুর এ পর্যন্ত মনির আমার ছেলেকে বেতন দিচ্ছিনা। বেতন চাইলে বিভিন্ন অজুহাদ দেখায়। এবং এক সাথে অনেক টাকা দিয়ে দোকান দিয়ে দিবে বলে লোভ দেখায়। গত কয়েক মাস পূর্বে আমার অসুস্থ্যতার কথা বলে ৪ হাজার টাকা চায়। এরপর সে প্রতি মাসে টাকা দিয়ে দিবে বলে। কিন্তু তারপরও দেয় না। এজন্য এ মাসের ২ তারিখ ভোলা বাস স্ট্যান্ড এলাকার রূপসী সিনেমা হলের সামনে চাঁদনী লাইটিং দোকানে ৪ হাজার টাকা বেতনে চাকরি নেয়। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দুপুরে মনির আমার ছেলে রিয়াজকে ব্যাংকের হাট বাজারে দেখতে পেয়ে তার দোকানে নিয়ে যায়। সেখানে মনিরসহ তার তিন কর্মচারী আরিফ, সুমন ও শাকিল হত্যার উদ্দেশ্যে রট দিয়ে মারধর করে। এসময় মনির বলে তোকে মেরে ফেলবো। আমি টাকা দিইনা বলে আরেক দোকানে আর যাবি। তোরে মেরে ফেলবো দেখি তোর কোন বাপ এখন বাঁচায়। একটা মাডার করলে কিছু হবে না। ওই সময় রিয়াজের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে মারাক্তক আহত অবস্থায় উদ্ধার করে আমাদের খবর দেয়। পরে আমরা তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করি।
অভিযুক্ত মোঃ মনির সাংবাদিকদের জানান, রিয়াজকে আমি মারধর করেনি। দোকানের কর্মচারীরা তাকে মারধর করেছে। এবং রিয়াজের বেতন না দেওয়া বিষয়ে জানতে চাইলে সে জানান এব সাথে দিয়ে দিবো।

ভোলা মডেল থানার ওসি মোঃ এনায়েত হোসেন জানান, আহত শিশু শ্রমিকের মা তাসলিমা বেগম আজ মঙ্গলবার সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...