অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


দৌলতখানে তুচ্ছ ঘটনার জেরে যুবককে পিটিয়ে আহত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২২শে জুলাই ২০২৩ রাত ০৯:৪১

remove_red_eye

৪৭৩

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে তুচ্ছ ঘটনার জেরে আলাউদ্দিন নামে এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত আলাউদ্দিন দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। শনিবার(২২ জুলাই) সকাল ১১ টার সময় উপজেলার চরখলিফা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে জহিরউদ্দিনন হাওলাদার বাড়ির আলাউদ্দিন পুকুরে গোসল করতে যায়। সেখানে একই বাড়ির জাকিরের মেয়ে রুপার সাথে তুচ্ছ বিষয় নিয়ে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রুপার বাবা জাকির, চাচা ফারুক, চাচাতো ভাই রাশেদসহ ৪/৫ জন মিলে আলাউদ্দিনকে কিলগুসি মেরে ফুলা-জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আলাউদ্দিনের স্ত্রী বলেন, পূর্বশত্রুতার জেরে তুচ্ছ অযুহাতে তার স্বামীকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্তরা জানায়, তুচ্ছ বিষয় নিয়ে সাথে কথাকাটাটির সময় আলাউদ্দিন জাকিরের স্ত্রীকে চড়-থাপ্পর মারে। তবে আলাউদ্দিনকে কেউ মারধর করেনি।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...