বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে জুলাই ২০২৩ বিকাল ০৪:৩৬
৪৬৮
প্রতিনিয়ত আপডেট হচ্ছে মেটার ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই এত নতুনত্ব। তবে ব্যবহারকারীরা নতুন ফিচার যুক্ত হলে বেশির ভাগ সময় জানতেই পারেন না। এর কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ এর জন্য কোনো নোটিফিকেশন দেয় না। তবে এবার খুব সহজেই হোয়াটসঅ্যাপের যে কোনো আপডেট জানতে পারবেন। প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে নতুন ফিচার ‘অফিসিয়াল চ্যাট’। এর মাধ্যমে এই অ্যাপ্লিকেশনে কী কী নতুন আপডেট আনা হলো, সেই বিষয়ে সবাইকে আপডেট দেবে ‘অফিসিয়াল চ্যাট’। সেই সঙ্গে এই বিশেষ ফিচার সর্বশেষ সিকিউরিটি সেটিংস সংক্রান্ত তথ্যও প্রদান করবে। যাতে গ্রাহকদের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফোর রিপোর্টে জানা গেছে, প্রাথমিকভাবে শুধু কিছু ব্যবহারকারীদের জন্যই এই নির্দিষ্ট চ্যাট সীমাবদ্ধ ছিল। কিন্তু প্লে স্টোরে অ্যান্ড্রয়েড ২.২৩.১৫.১০ আপডেটের জন্য হোয়াটসঅ্যাপ বিটা প্রকাশ হওয়ার সময় আরও বেশি ব্যবহারকারী এই চ্যাটের মাধ্যমে একটি নতুন মেসেজ পেয়েছেন।
ইন্টারফেসও সংশোধন করা হয়েছে। এর ফলে যারা এটা প্রথম বার ওপেন করবেন, তাদের অনেক সুবিধা হবে। তবে যারা এই চ্যাট থেকে মেসেজ পেতে চাইছেন না, তারা তা আর্কাইভ করতে পারবেন অথবা বøক করে দিতে পারেন।
প্রথম মেসেজটি হল টু-স্টেপ ভেরিফিকেশনের বিষয়ে। যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে অন্যতম। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে পারেন। টু-স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে অতিরিক্ত নিরাপত্তা প্রদান করা যাবে। এর জন্য একটি পিন বেছে নিতে হবে। ৬-সংখ্যার রেজিস্ট্রেশন কোডের পরেই পিনটি বাছাই করতে হয়।
তবে সব ব্যবহারকারীরা এই মেসেজ পাবেন না। কারণ এটা একটা সীমিত গ্রæপের ব্যবহারকারীরাই পাবেন। এই চ্যাটটি শুধু অ্যান্ড্রয়েড বিটার জন্যই নয়, কিছু কিছু আইওএস ব্যবহারকারীরাও পাচ্ছেন। তবে ম্যানুয়ালি এই চ্যাট ওপেন করা যাবে না।
সুত্র জাগো
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত