অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে নির্বাচন অফিসের সহকারীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই মার্চ ২০২০ রাত ০১:৫৮

remove_red_eye

১০৫৭

চরফ্যাশন প্রতিনিধি : প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে স্ত্রীকে অস্বীকার ও অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে বোরহানউদ্দিন নির্বাচন অফিসের অফিস সহকারী পৌরসভা ৩নং ওয়ার্ডের মো. জালাল মাস্টারের ছেলে মনির হোসেন লোকমানের বিরুদ্ধে স্ত্রী ছালমা বেগম সাংবাদিক সম্মেলন করেছেন। রবিবার সকাল সাড়ে ১০টায় চরফ্যাশন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওই নারী বলেন, ইস্তিয়াক আহমেদ ওরোফে লোকমান চরফ্যাশন নির্বাচন অফিসে ২০১৯ সালে চাকরি করার সময় আমার জাতীয় পরিচয় পত্র সংশোধন করার সময় তিনি আমার প্রয়োজনীয় কাগজপত্র জমা রেখে আমার ফোন নাম্বার নেন। তিনি আমার সাথে ফোনে কথা বলে প্রেমের প্রস্তাব দিলে আমি রাজি না হওয়ায় আমাকে বিয়ের প্রস্তাব দেয় বিবাহের প্রস্তাবে আমি রাজি হলে ২০১৯ সালে তিনি আমাকে ঢাকা শ্যামলীতে তার বন্ধুর বাসায় নিয়ে আমাকে বিয়ে করেন। পরে আমি কাবিন রেজিস্ট্রীর কথা বললে চরফ্যাশন এসে আমার পরিচয় পত্র ঠিক করে আত্মীয় স্বজনের উপস্থিতিতে কাবিন রেজিস্ট্রী করবেন। এভাবে ঢাকাতে আমাকে নিয়ে কিছুদিন থাকার পরে সে আমাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দেয়। কিছুদিন পরে কাবিনের বিষয়ে তাকে বলতেই আমাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেরে দেওয়ার হুমকি দেন। আমি নিরুপায় হয়ে লোকমানের পিতা ও তার চাচাকে বিষয়টি জানালে তারা আমাকে কোনো পাত্তাই দেননি। আমি বিষয়টি আমার স্বজন ও গণ্যমান্য ব্যাক্তিদের জানাই। তারা আমাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিলে আমি নিরুপায় হয়ে ভোলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে প্রতারক লোকমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি। মামলা নং ১১৫/২০২০ বর্তমানে তার বিরুদ্ধে মামলা করায় লোকমান আমাকে বিভিন্নভাবে ভয়ভিতি প্রদান করছেন। আমি এর ন্যায় বিচার চাই।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...