অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

অধিকাংশ খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ায় জুভেন্টাসের বিপক্ষে ম্যাচ বাতিল বার্সেলোনার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে জুলাই ২০২৩ বিকাল ০৪:৫০

remove_red_eye

৩৭২

প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফরে বার্সেলোনার প্রথম ম্যাচটি বাতিল হয়ে গেছে। দলের অধিকাংশ খেলোয়াড় পেটের পীড়ায় ভুগছেন, এ কারনে জুভেন্টাসের বিরুদ্ধে সান ফ্রান্সিসকোতে প্রীতি ম্যাচটি বাতিল করা হয়েছে।
এক বিবৃতি কাতালান জায়ান্ট ক্লাব  বিষয়টি নিশ্চিত করেছে। চ্যাম্পিয়ন্স ট্যুরের অংশ হিসেবে সান ফ্রান্সিসকোর সাড়ে ৬৮ হাজার ধারনক্ষমতা সম্পন্ন লেভাইস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা ছিল। এই ট্যুরে ছয়টি ইউরোপীয়ান ক্লাব অংশ নিচ্ছে। জুভেন্টাসের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচটিতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিতিরও আশা করা হয়েছিল।
বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছেন ম্যাচটি পুনরায় আয়োজনের  তারিখ এখনো চূড়ান্ত হয়নি। লাপোর্তা আরো বলেন, ‘মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা সব পরিকল্পনা পাল্টে দেয়। এটা আমাদের দলের জন্য একটি কঠিন মুহূর্ত, একইসাথে সমর্থকদের জন্য বিষয়টা কঠিন।’
লাপোর্তা জানিয়েছেন বেশীরভাগ খেলোয়াড় অসুস্থ হয়ে পড়েছেন, তবে তিনি নির্দিষ্ট করে কোন সংখ্যা উল্লেখ করেননি। বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে অন্তত ১২জন খেলোয়াড় এই মুহূর্তে পেটের পীড়ায় ভুগছেন।
বুধবার লস এ্যাঞ্জেলসে সোফাই স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের সাথে পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা। এরপর আগামী শনিবার রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ‘ক্লাসিকো’ খেলতে ডালাস সফরে যাবে। ১ আগস্ট লাস ভেগাসে এসি মিলানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ করবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
সান ফ্রান্সিসকোতে যাবার আগে লস এ্যাঞ্জেলসে অনুশীলন করেছে বার্সেলোনা। এখানেই শুক্রবার আনুষ্ঠানিক ভাবে অভিজ্ঞ মিডফিল্ডার ওরিয়ল রোমেউর চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়। সার্জিও বাসকুয়েটস মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির পক্ষে নাম লেখানোর কারনে সেই জায়গা পূরণে রোমেউকে দলে নিয়েছে কাতালান জায়ান্টরা। ৩১ বছর বয়সী রোমেউ তৃতীয় খেলোয়াড় হিসেবে এবারের গ্রীষ্মে বার্সেলোনায় এলেন। এর আগে ফ্রি ট্রান্সফারে ম্যানচেস্টার সিটি থেকে মিডফিল্ডার ইকে গুনডোগান ও এ্যাথলেটিক বিলবাও থেকে সেন্টার-ব্যাক ইনিগো মার্টিনেজকে দলে ভিড়িয়েছে বার্সা।

সুত্র বাসস

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...