অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে ভার্কের এডভোকেসি ওয়ার্কসপ অনুষ্ঠিত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই মার্চ ২০২০ রাত ০২:০৪

remove_red_eye

৯০৬

লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহনে ভার্কের এডভোকেসি ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর আয়োজনে ও প্লান বাংলাদেশ এর সহযোগীতায় সাউথ এশিয়া ওয়াশ রেজাল্টস্ প্রকল্পের এ এডভোকেসি সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই প্রকল্পের অন্যতম কর্মসূচী সাবান দিয়ে হাত ধোয়া গুরুত্বপূর্ণ বিষয়। সারা বিশ্বে আতঙ্ক সৃষ্টিকারী করোনা ভাইরাসকে প্রতিহত করতে হলে সাবান দিয়ে হাত ধোয়ার কোন বিকল্প নেই।
স্বাগত বক্তব্য রাখেন ভার্কের প্রকল্প ব্যবস্থাপক কামরুল ইসলাম। অন্যদিকে উপজেলা সমন্বয়কারী সামছুল হক তার বক্তব্যে উল্লেখ করেন, এই প্রকল্পের মাধ্যমে ১৩৩৯২ টি ল্যট্রিন মেরামত ও ৪৩২১  টি ল্যাট্রিন নতুন স্থাপন করেছেন। ১৯৬৭০ টি পরিবারকে হাত ধোয়ার আওতায় এনেছেন। ৩৭টি গভীর নলকূপ স্থাপন ও ৬৪ টি নলকূপ মেরামত করেছেন।
উপজেলা ভার্কের কমিউনিটি ডেভল্পমেন্ট অফিসার সুমনা ইয়াছমিনের পরিচালনায় সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং লর্ডহাডিঞ্জ, রমাগঞ্জ, পশ্চিম চর উমেদ, ধলিগৌর নগর ও চরভুতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...