অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

গ্লোবাল লিগ: সাকিবের অলরাউন্ড নৈপুন্যে টানা দ্বিতীয় জয় মন্ট্রিয়েলের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৩৯

remove_red_eye

৩০৫

সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুন্যে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে মন্ট্রিয়েল টাইগার্স। গতরাতে মন্ট্রিয়েল টাইগার্স ৭ উইকেটে হারিয়েছে মিসিসাগা প্যান্থার্সকে। বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে ৩৬ রান করেন সাকিব।
কানাডার ব্রামটনে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে মন্ট্রিয়ল। প্রতিপক্ষের বোলিং নৈপুন্যে বড় স্কোর করতে পারেনি মিসিসাগা প্যান্থার্স। ২০ ওভারে ৬ উইকেটে ১৪০ রানের লড়াকু সংগ্রহ পায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন কানাডার নবনিত ধালিওয়াল।
মন্ট্রিয়েলের কানাডিয়ান  পেসার কলিম সানা ৮ রানে ৩ উইকেট নেন। ৪ ওভারে ২৮ রানে ১ উইকেট নেন সাকিব। ইনিংসের নবম ওভারে পাকিস্তানের আজম খানকে ২৬ রানে লেগ বিফোর আউট করেন সাকিব।
১৪১ রানের টার্গেটে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় মন্ট্রিয়েল। এরপর উইকেটে আসেন সাকিব। অধিনায়ক অস্ট্রেলিয়ার ক্রিস লিনকে নিয়ে দ্রুত রান তুলেন সাকিব। দ্বিতীয় উইকেটে ৪১ বলে ৬০ রান তুলেন সাকিব ও লিন। এরমধ্যে সাকিবের অবদান ছিলো ২৪ বলে ৩৬ রান। ৫টি চার ও ২টি ছক্কা মারেন সাকিব।
নবম ওভারে দলীয় ৭২ রানে সাকিব ফিরলেও মন্ট্রিয়েলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন লিন। ৪৫ বলে অপরাজিত ৬৪ রান করেন লিন। ম্যাচ সেরা হন মন্ট্রিয়েলের সানা।
এবারের আসরে নিজের প্রথম ম্যাচে সারে জাগুয়ার্সের বিপক্ষে বল হাতে ৩ উইকেট ও ব্যাট হাতে ১৩ বলে ২৬ রান করেছিলেন সাকিব।

সুত্র বাসস

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...