অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

নিন্ম মানের উপকরন ব্যবহারের অভিযোগে মনপুরায় স্বাস্থ্য কেন্দ্রের কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই মার্চ ২০২০ রাত ০২:০৮

remove_red_eye

১০৮০

মনপুরা  প্রতিনিধি : ভোলার মনপুরার দক্ষিণ সাকুচিয়ায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ভবন নির্মান কাজে নি¤œমানের উপকরন (ইট, বালু ও খোয়া) ব্যবহার করায় স্থানীয়রা নির্মান কাজ বন্ধ করে দিয়েছে। ভবন নির্মানের শুরুর দিকে তদারকি কর্মকর্তা স্বাস্থ্য প্রকৌশলী নুর মোহাম্মদকে নি¤œমানের উপকরণ ব্যবহারের অভিযোগ করলেও তিনি ব্যবস্থা নেননি বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে অভিযোগ অস্বীকার করে কাজের তদারকি কর্মকর্তা স্বাস্থ্য প্রকৌশলী নুর মোহাম্মদ সোমবার  জানান, দ্বিতল ভবন নির্মানে প্রাক্কলিত ব্যয় এক কোটি ৫৭ লাখ ৯৫ হাজার টাকা।  প্রথম দিকে নি¤œ মানের খোয়া ও বালু মিশ্রিত থাকার অভিযোগ পেয়ে তা বাতিল করে নতুন ভালো মানের ইট ভেঙে খোয়া বানিয়ে তা দিয়ে বেইজ ও পিলার ঢালাই দেয়ার নির্দেশ দেয়া হয়, ঠিকাদার তা করেছেন।

স্থানীয় বাসিন্দা আবদুল মন্নান মাষ্টার, আবদুল গফুর চৌকিদার, মোহাম্মদ আলী রাঢ়ী, ফিরোজ, রফিক মেম্বার, হারুন খলিফা, আলাউদ্দিন চৌকিদার, হাশেম জমাদার, আলাউদ্দিন রাঢ়ী জানান, প্রথমদিকে পঁচা ইট,খোয়া,লোকাল বালু দিয়ে কাজ শুরু করে ঠিকাদার। তখন অভিযোগ দিলে ব্যবস্থা নেয়নি ইঞ্জিনিয়ার। ফের নি¤œমানের উপকরণ দিয়ে কাজ শুরু করলে আমরা তা বন্ধ করে দিই।

ওই কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বাহালুল করিম এর ঠিকাদার মোঃ করিম জানান, তিনি চরফ্যাশন থেকে এ গ্রেড মানের জন্য হাজার প্রতি ১০ হাজার টাকা দরে  ইট  ক্রয় করে তা দিয়ে কাজ করাচ্ছেন। এই ইটকেই এলাকায়  ভালো মানের বলে দাবি করা হয়।

এদিকে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ৩০ শতাংশ জমিদাতা ও বাসিন্দা জাহাঙ্গীর মৃধা জানান, ঠিকাদার নি¤œমানের লাকড়ীর পোড়ানো ইট, পঁচা খোয়া ও বালি দিয়ে কাজ শুরু করে। এমনকি সিমেন্ট, বালি ও খোয়া মিশ্রণের সময় লবণাক্ত পানি ব্যবহার করে। এই ব্যাপারে একাধিকবার ইঞ্জিনিয়ারকে অভিযোগ দিলে ব্যবস্থা নেয়নি। পরে একই মানের ইট,পঁচা খোয়া ও বালি ব্যবহার করে দ্বিতীয়ধাপে কাজ শুরু করলে স্থানীয়রা কাজ বন্ধ করে দেয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নি¤œমানের খোয়া, ইট ও বালুর স্তুপ পড়ে রয়েছে। ঢালাইয়ের জন্য খোয়া প্রস্তুত করলে স্থানীয়রা কাজ বন্ধ করে দেয়। তবে বেইজ ঢালাই সহ কিছু ইটের গাঁথুনি করা হয়েছে। এব্যাপারে মনপুরায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অতিরিক্ত দায়িত্বে থাকা ডাঃ আশরাফুল মুঠোফোনে জানান, বিষয়টি শুনেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এদিকে জেলা পরিবার পরিকল্পা বিভাগের উপ-পরিচালক মাহামুদুল হক আযাদ জানান, নি¤œ মানের কাজ হচ্ছে, এমন অভিযোগ পেয়ে তিনি বিষয়টি দেখভাল করার জন্য প্রকৌশলীকে নির্দেশ দেন। কাজের মান ভালো না হলে ভবনের সুবিধা থেকে বঞ্চিত হবে সাধারন মানুষ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...