বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই মার্চ ২০২০ রাত ০২:০৮
১০৫৬
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরার দক্ষিণ সাকুচিয়ায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ভবন নির্মান কাজে নি¤œমানের উপকরন (ইট, বালু ও খোয়া) ব্যবহার করায় স্থানীয়রা নির্মান কাজ বন্ধ করে দিয়েছে। ভবন নির্মানের শুরুর দিকে তদারকি কর্মকর্তা স্বাস্থ্য প্রকৌশলী নুর মোহাম্মদকে নি¤œমানের উপকরণ ব্যবহারের অভিযোগ করলেও তিনি ব্যবস্থা নেননি বলে অভিযোগ স্থানীয়দের।
এদিকে অভিযোগ অস্বীকার করে কাজের তদারকি কর্মকর্তা স্বাস্থ্য প্রকৌশলী নুর মোহাম্মদ সোমবার জানান, দ্বিতল ভবন নির্মানে প্রাক্কলিত ব্যয় এক কোটি ৫৭ লাখ ৯৫ হাজার টাকা। প্রথম দিকে নি¤œ মানের খোয়া ও বালু মিশ্রিত থাকার অভিযোগ পেয়ে তা বাতিল করে নতুন ভালো মানের ইট ভেঙে খোয়া বানিয়ে তা দিয়ে বেইজ ও পিলার ঢালাই দেয়ার নির্দেশ দেয়া হয়, ঠিকাদার তা করেছেন।
স্থানীয় বাসিন্দা আবদুল মন্নান মাষ্টার, আবদুল গফুর চৌকিদার, মোহাম্মদ আলী রাঢ়ী, ফিরোজ, রফিক মেম্বার, হারুন খলিফা, আলাউদ্দিন চৌকিদার, হাশেম জমাদার, আলাউদ্দিন রাঢ়ী জানান, প্রথমদিকে পঁচা ইট,খোয়া,লোকাল বালু দিয়ে কাজ শুরু করে ঠিকাদার। তখন অভিযোগ দিলে ব্যবস্থা নেয়নি ইঞ্জিনিয়ার। ফের নি¤œমানের উপকরণ দিয়ে কাজ শুরু করলে আমরা তা বন্ধ করে দিই।
ওই কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বাহালুল করিম এর ঠিকাদার মোঃ করিম জানান, তিনি চরফ্যাশন থেকে এ গ্রেড মানের জন্য হাজার প্রতি ১০ হাজার টাকা দরে ইট ক্রয় করে তা দিয়ে কাজ করাচ্ছেন। এই ইটকেই এলাকায় ভালো মানের বলে দাবি করা হয়।
এদিকে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ৩০ শতাংশ জমিদাতা ও বাসিন্দা জাহাঙ্গীর মৃধা জানান, ঠিকাদার নি¤œমানের লাকড়ীর পোড়ানো ইট, পঁচা খোয়া ও বালি দিয়ে কাজ শুরু করে। এমনকি সিমেন্ট, বালি ও খোয়া মিশ্রণের সময় লবণাক্ত পানি ব্যবহার করে। এই ব্যাপারে একাধিকবার ইঞ্জিনিয়ারকে অভিযোগ দিলে ব্যবস্থা নেয়নি। পরে একই মানের ইট,পঁচা খোয়া ও বালি ব্যবহার করে দ্বিতীয়ধাপে কাজ শুরু করলে স্থানীয়রা কাজ বন্ধ করে দেয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নি¤œমানের খোয়া, ইট ও বালুর স্তুপ পড়ে রয়েছে। ঢালাইয়ের জন্য খোয়া প্রস্তুত করলে স্থানীয়রা কাজ বন্ধ করে দেয়। তবে বেইজ ঢালাই সহ কিছু ইটের গাঁথুনি করা হয়েছে। এব্যাপারে মনপুরায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অতিরিক্ত দায়িত্বে থাকা ডাঃ আশরাফুল মুঠোফোনে জানান, বিষয়টি শুনেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এদিকে জেলা পরিবার পরিকল্পা বিভাগের উপ-পরিচালক মাহামুদুল হক আযাদ জানান, নি¤œ মানের কাজ হচ্ছে, এমন অভিযোগ পেয়ে তিনি বিষয়টি দেখভাল করার জন্য প্রকৌশলীকে নির্দেশ দেন। কাজের মান ভালো না হলে ভবনের সুবিধা থেকে বঞ্চিত হবে সাধারন মানুষ।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক