লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১০ই মার্চ ২০২০ রাত ০২:২৫
৯৭৪
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে পূর্ব শত্রæতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাত ২ টার দিকে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া উত্তর বাজারে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের লালমোহনের একটি ইউনিটিরে চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমানের প্রাথমিক ধারণা সিগারেটের আগুন থেকে অগ্নিকাÐের সূত্রপাত। অগ্নিকাÐে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, মিলন, জুয়েল ও নারায়নের কাঠের দোকান। এতে প্রায় ১০ লক্ষ টাকার অধিক মালামালের ক্ষতি হয় বলে দাবী ওইসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
তবে দোকান ঘর মালিক আজিজুল ইসলাম অভিযোগ করে বলেন, গজারিয়া এলাকার আসাদ আলী মিঝি বাড়ির ইদ্রিস মিঝি, সিরাজ মিঝি, বিল্লাল মিঝি, হোসেন মিঝি, সবুজ মিঝি ও নূর ইসলাম গংদের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরেই ইদ্রিস মাঝি ও তার লোকজন পরিকল্পিতভাবে অগ্নি সংযোগ করে ওই সকল ব্যবসা প্রতিষ্ঠানে। অভিযুক্ত এসব ব্যক্তিদের ইন্দন দিয়ে এসব কাজ করাচ্ছেন জৈনিক মো. জাকির হোসেন হাওলাদার। সে নিজেকে বিভিন্ন জায়গায় সার্ভেয়ার পরিচয় দিয়ে আসছেন। অগ্নিকাÐের এ ঘটনায় নজরুল ইসলাম নামের আরেক ঘর মালিক লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, অগ্নিকাÐের ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘর মালিকদের পক্ষে এক ব্যক্তি থানায় জিডি করেছেন। আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত