বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:০৮
১০৯০
নখের চারপাশে চামড়া ওঠা খুবই সাধারণ বিষয়। তবে কেউ কেউ এ সমস্যায় বেশি ভোগেন। বিশেষ করে সামান্য ওঠা চামড়া ধরে যখন কেউ টান দেন তুলে ফেলার জন্য, তখনই ঘটে বিপত্তি। ওই স্থানে ক্ষত ও ব্যথার সৃষ্টি হয়।
আবার কখনো কখনো তা সংক্রমণের কারণও হতে পারে। আর নখের চারপাশে শরীরের অনেক গুরুত্বপূর্ণ নার্ভ থাকে। ফলে নখের আশপাশ থেকে ওঠা চামড়া ছিঁড়লে বিপদ বাড়তে পারে।
কেন এই চামড়া ওঠে?
বিশেষজ্ঞদের মতে, নখের পাশে মড়া চামড়া ওঠার বেশ কয়েকটি কারণের মধ্যে অন্যতম হলো- অপরিষ্কার নখ, বারবার সাবান দিয়ে হাত ধোয়া ও পানির কাজ করা কিংবা শরীরে পুষ্টি বা ভিটামিনের অভাব।
নখের আশপাশে চামড়া ওঠা প্রতিরোধে করণীয়
১. প্রথমে ওঠা চামড়ার অংশ সাবধানে কাটুন নেইল কাটার দিয়ে। তবে খেয়াল রাখবেন যেন ক্ষতের সৃষ্টি না হয়।
২. নখের পাশের এই চামড়াগুলো মৃতকোষ। যদি আপনি নিয়মিত নখের পরিচর্যা করেন তাহলে এই মৃত চামড়া সহজে উঠবে না। অপরিষ্কার নখের পাশেই চামড়া ওঠার সমস্যা দেখা যায়।
৩. কিছু চামড়া নখের মধ্যেও বেড়ে ওঠে। সেগুলোও বেশ সাবধানে ছেঁটে ফেলতে হবে। আর কখনো তা টেনে ছিঁড়তে যাবেন না। এতে সেখানে ব্যথা হতে পারে।
৪. নিয়মিত পরিষ্কার না করলে নখের কোণায় ময়লা জমে যায়। সেক্ষেত্রে হালকা গরম পানিতে হাত ও পা কিছুক্ষণ চুবিয়ে রেখে তারপর ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন।
৫. অতিরিক্ত পানির কাজ করার সময় হ্যান্ড গ্লাভস ব্যবহার করুন। হাত ধোয়ার পর পর্যাপ্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে নখের আশপাশের ত্বক শুষ্ক হবে না।
৬. নখে নেইলপলিশ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন।
৭. শরীরের সার্বিক পুষ্টি ও ভিটামিনের চাহিদা পূরণে সচেতন থাকতে হবে।
৮. সাবধান থাকার পরও যদি চামড়া ওঠে বা ব্যথার সৃষ্টি হয় তাহলে অ্যান্টিবায়োটিক মলম ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
সুত্র জাগো
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত