বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই নভেম্বর ২০১৯ রাত ১০:০৯
১৩৫১
মোঃ জসিম জনি, লালমোহন থেকে : ভোলার লালমোহন পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রায় ১ মাস পর আজ বুধবার বরিশালে বিভাগীয় কমিশনারের কাছে শপথ নিবেন তারা। এজন্য মেয়র ও কাউন্সিলররা প্রস্তুত রয়েছেন। গত ৩০ অক্টোবর নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশ হয়।
অক্টোবর পৌরসভার ১২ ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে প্রতিটি কেন্দ্রে ভোট সম্পন্ন হয়। নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন সর্বমোট ৬২ প্রার্থী, যাদের মধ্যে মেয়র পদে দু’জন, কাউন্সিলর পদে ৪৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী ছিলেন।
পৌরসভায় ১৯ হাজার ১০০ ভোটের মধ্যে মেয়র পদে ১৩ হাজার ৬২৬ জনে ভোট প্রদান করে। ভোট প্রদানের হার ৭১.৩৪ ভাগ। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এমদাদুল ইসলাম তুহিন (নৌকা) পেয়েছেন ১১ হাজার ৩০৩ ভোট। বিএনপি প্রার্থী সোহেল মোঃ আজীজ (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ২৬৫ ভোট। ৫৮টি ভোট বাতিল হয়।
১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন পৌর যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন মেহের। ২নং ওয়ার্ডে কাউন্সিলর হন মোঃ হেলাল উদ্দিন (ডালিম)। ৩নং ওয়ার্ডে কাউন্সিলর হন মো: অহিদুর রহমান মাষ্টার (পানির বোতল)। ৪নং ওয়ার্ডে কাউন্সিলর হন রায়হান মাসুম (ডালিম)। ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর হন আলহাজ্ব ঈমাম হোসেন হাওলাদার (ডালিম)। ৬নং ওয়ার্ডে কাউন্সিলর হন জহিরুল ইসলাম মাসুদ পাটোয়ারী (ডালিম)। ৭নং ওয়ার্ডে কাউন্সিলর হন জাহেদুল ইসলাম নবীন (টেবিল ল্যাম্প)। ৮নং ওয়ার্ডে কাউন্সিলর হন সাইফুল কবির (টেবিল ল্যাম্প)। ৯নং ওয়ার্ডে কাউন্সিলর হন আনোয়ার হোসেন হিরণ হায়দার (উটপাখি)। ১০ নং ওয়ার্ডে কাউন্সিলর হন সিরাজ মাতাব্বর (উটপাখি)। ১১নং ওয়ার্ডে কাউন্সিলর হন মো: ফরিদ উদ্দিন (ডালিম)। ১২ নং ওয়ার্ডে কাউন্সিলর হন মো: জসিম উদ্দিন ফরাজী (পাঞ্জাবি)।
সংরক্ষিত ওয়ার্ড-১ (১,২,৩ নং ওয়ার্ড) : কাউন্সিলর হন জান্নাতুল ফেরদাউস (জবাফুল)। সংরক্ষিত ওয়ার্ড-২ (৪,৫,৬ নং ওয়ার্ড) : কাউন্সিলর হন লুৎফা বেগম (অটোরিক্সা। সংরক্ষিত ওয়ার্ড-৩ (৭,৮,৯ নং ওয়ার্ড) : কাউন্সিলর হন দুলি বেগম (আনারস)। সংরক্ষিত ওয়ার্ড-৪ (১০,১১,১২ নং ওয়ার্ড) : কাউন্সিলর হন ফেরদাউস (চশমা।
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক